Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 October 2025
স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ
Share on FacebookShare on Twitter

একসময় ফোন ব্যবহার করা হতো শুধু কথা বলার জন্য। এখন ফোন দিয়ে ছবি তোলা, ভিডিও করা ও নানা কাজ করা যায়। বলতে গেলে কম্পিউটারের অনেক কাজ এখন হাতের মুঠোয় করা সম্ভব এ স্মার্ট গ্যাজেটের মাধ্যমে। চার্জ দেয়ার পাশাপাশি ডাটা স্থানান্তরসহ নানা প্রয়োজনে স্মার্টফোনের ইউএসবি পোর্টে কেবল দিয়ে অন্য ডিভাইস যুক্ত করতে হয়। তাই এ পোর্টে কী প্লাগ ইন করা হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ ভুল সংযোগে ব্যাটারি নষ্ট হতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ডওয়্যারও। সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকিও রয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ার অবলম্বনে স্মার্টফোনের জন্য বিপজ্জনক পাঁচটি সংযোগ সম্পর্কে এখানে তুলে ধরা হলো—

নকল বা অনুমোদনবিহীন কেবল

সস্তা কেবল অনেক সময়ই নিরাপদ নয়। এতে সঠিক ভোল্টেজ নিয়ন্ত্রণ বা চার্জ প্রটেকশন থাকে না। এতে ফোন অতিরিক্ত গরম হতে পারে বা শর্টসার্কিট হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, কিছু কেবলে ভেতরে লুকানো থাকে ক্ষতিকর চিপ। এগুলো ফোনে ম্যালওয়্যার ঢোকাতে পারে বা তথ্য চুরি করতে পারে। তাই সর্বদা ব্র্যান্ডেড বা অনুমোদিত কেবল ব্যবহার করাই নিরাপদ।

অজানা ইউএসবি ড্রাইভ বা গ্যাজেট

অপরিচিত পেনড্রাইভ বা ইউএসবি গ্যাজেট ফোনে প্লাগ ইন করা বিপজ্জনক হতে পারে। অনেক সময় এসব ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার থাকে। এমনকি ‘ইউএসবি কিলার’ নামের বিশেষ ডিভাইসও আছে, যা অতিরিক্ত ভোল্টেজ সরবরাহ করে ফোনের সার্কিট পুড়িয়ে দিতে পারে। তাই যেকোনো অজানা ড্রাইভ ফোনে লাগানো থেকে বিরত থাকা জরুরি।

এক্সটারনাল হার্ড ড্রাইভ

স্মার্টফোনে হার্ড ড্রাইভের সংযোগ দেয়া সম্ভব। কিন্তু এতে ফোনে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ হওয়ার ঝুঁকি থাকে, যা ব্যাটারির চার্জ দ্রুত শেষ করতে পারে এবং ইউএসবি পোর্টও ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে অচেনা হার্ড ড্রাইভে ভাইরাস থাকলে তা ফোনেও ছড়িয়ে পড়তে পারে। তাই বড় স্টোরেজের জন্য ওয়্যারলেস ড্রাইভ বা ক্লাউড স্টোরেজ ব্যবহার করা বেশি নিরাপদ।

পাবলিক চার্জিং স্টেশন

এয়ারপোর্ট বা শপিং মলে দেখা যায় ফ্রি চার্জিং স্টেশন। কিন্তু এগুলো ব্যবহার করলে ফোন আক্রান্ত হতে পারে ‘জুস জ্যাকিং’ নামে পরিচিত এক ধরনের সাইবার আক্রমণে। কারণ ইউএসবি কেবল দিয়ে শুধু বিদ্যুৎ নয়, ডাটাও আদান-প্রদান হয়। যদি সেই চার্জিং পোর্ট হ্যাকার পরিবর্তন করে থাকে, তাহলে তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই নিজের চার্জার ব্যবহার করা ভালো। বাইরে গেলে সঙ্গে পাওয়ার ব্যাংক রাখা সবচেয়ে নিরাপদ সমাধান। প্রয়োজনে ইউএসবি ডাটা ব্লকার ব্যবহার করা যেতে পারে। যার মাধ্যমে শুধু বিদ্যুৎ প্রবাহিত হবে, ডাটা নয়।

অতিরিক্ত ওয়াটের চার্জার

সব চার্জার সব ফোনে ব্যবহার করা নিরাপদ নয়। অনেক সময় সস্তা ‘সুপার ফাস্ট’ চার্জার সঠিকভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে পারে না। এতে ব্যাটারি দ্রুত নষ্ট হয় বা চার্জিং পোর্ট পুড়ে যেতে পারে। তাই মূল চার্জার বা অনুমোদিত চার্জার ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউএসবি পোর্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনার গল্প শেয়ার করে জিতে নিন স্যামসাং গ্যালাক্সি এম৬২
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে ও আফ্রিকায় বাজার হারিয়েছে স্যামসাং

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
নির্বাচিত

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল
নির্বাচিত

সনির কাছে ১০০ মেগাপিক্সেলের সেন্সর চায় অ্যাপল-গুগল

নগদের নতুন পরিসেবা উদ্বোধন করলেন জয়
নির্বাচিত

নগদের নতুন পরিসেবা উদ্বোধন করলেন জয়

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী
প্রযুক্তি সংবাদ

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি
নির্বাচিত

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় হয়ে উঠছে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2025

স্মার্টফোনের ইউএসবি পোর্ট বিপজ্জনক হতে পারে যে পাঁচ সংযোগ

Techzoom.TV |
TechzoomTV