Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে অ্যালেক্সাকে করা সবচেয়ে জনপ্রিয় প্রশ্নের তালিকা প্রকাশ অ্যামাজনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে অ্যালেক্সাকে করা সবচেয়ে জনপ্রিয় প্রশ্নের তালিকা প্রকাশ অ্যামাজনের
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সাকে ২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্ন করা হয়েছে তার তালিকা প্রকাশ করেছে অ্যামাজন। তালিকায় প্রযুক্তি, সাধারণ জ্ঞান, তারকা ও সংগীত নিয়ে ব্যবহারকারীদের আগ্রহের চিত্র উঠে এসেছে।

অ্যামাজনের তথ্যানুযায়ী, যুক্তরাজ্যে অ্যালেক্সা এখন অনেক পরিবারের দৈনন্দিন জীবনের অংশ। গান চালানো, রান্নার সময় ঠিক করা কিংবা আবহাওয়ার খবর জানার পাশাপাশি নানা সাধারণ ও ব্যক্তিগত প্রশ্নের উত্তর পেতেও ব্যবহারকারীরা অ্যালেক্সার ওপর ভরসা করছেন।

চলতি বছরে অ্যালেক্সাকে করা সবচেয়ে বেশি প্রশ্নগুলোর একটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা কী। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারীর কাছেই এই প্রশ্ন করা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে একধরনের কৌতূহল ও রসিকতাও তৈরি হয়েছে। সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নের মধ্যে ডিম সেদ্ধসহ পৃথিবীর ব্যাস সম্পর্কিত বিষয়ও ছিল জনপ্রিয়।

অন্যদিকে তারকাদের ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ছিল উল্লেখযোগ্য। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, টেইলর সুইফট ও ইলোন মাস্ক সম্পর্কে। আবার উচ্চতা বিষয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে টম ক্রুজকে নিয়ে। এরপর ছিলেন পিটার ক্রাউচ। সম্পদের পরিমাণ জানতে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে ইলোন মাস্ককে নিয়ে। এরপর অবস্থান ছিল মিস্টার বিস্ট ও টেইলর সুইফটের। জীবনসঙ্গী বিষয়ে সবচেয়ে বেশি কৌতূহল দেখা গেছে এড শিরানের স্ত্রীকে ঘিরে।

গান শোনার ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার ছিল ব্যাপক। ২০২৫ সালে অ্যালেক্সার মাধ্যমে সবচেয়ে বেশি শোনা হয়েছে টেইলর সুইফটের। এরপর ছিলেন ব্রুনো মার্স। ব্রুনো মার্স ও রোজের যৌথ গান এপিটি ছিল সবচেয়ে বেশি বাজানো গান। কেপপ ডেমন হান্টার্স ধারাবাহিকের তিনটি গান ছিল শীর্ষ দশে। একই সঙ্গে এর সাউন্ডট্র্যাক ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।

অস্ট্রেলীয় ব্যবহারকারীরা সাবরিনা কার্পেন্টারের উচ্চতা ও ফিন উলফহার্ডের বিয়ে নিয়ে বেশি প্রশ্ন করেছেন। আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি জানতে চাওয়া হয়েছে বিটকয়েনের মূল্য ও ডোনাল্ড ট্রাম্পের বয়স সম্পর্কে।

এ তালিকা থেকে বোঝা যায়, চলতি বছর অ্যালেক্সা বিশ্বজুড়ে মানুষের কৌতূহল মেটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।

Tags: অ্যালেক্সা

এই বিভাগ থেকে আরও পড়ুন

কি আছে ওয়ানপ্লাস ৮টি ফোনে
নির্বাচিত

কি আছে ওয়ানপ্লাস ৮টি ফোনে

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
অর্থ ও বাণিজ্য

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগসহ নানা সুবিধা
নির্বাচিত

মার্সেল পণ্য কিনে লক্ষ লক্ষ টাকা পাওয়ার সুযোগসহ নানা সুবিধা

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

জুনিয়র সফটওয়্যার একাডেমির চতুর্থ ব্যাচ শুরু করলো স্যামসাং

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
প্রযুক্তি সংবাদ

৫ আইএমইআইয়ে ৫০ লাখের বেশি ফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix