Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 13 February 2026
বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?
Share on FacebookShare on Twitter

কয়েক বছর আগেও ফোনে ছবি সম্পাদনার অর্থ ছিল কেবল আলো বা রঙের সামান্য পরিবর্তন। কিন্তু বর্তমানে সেখানে যুক্ত হয়েছে জেনারেটিভ এআই। এখন ছবিতে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে সরিয়ে ফেলা, মেঘহীন আকাশে চমৎকার গোধূলি যোগ করা কিংবা ফ্যাকাশে চেহারায় কৃত্রিম সজীবতা আনা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার

স্মৃতি এখন আর শুধু মনের মণিকোঠায় জমা থাকা অনুভূতি নয়, বরং পকেটে থাকা স্মার্টফোনের অ্যালগরিদমের হাতে বন্দি থাকা এর ডিজিটাল সংস্করণ। আধুনিক স্মার্টফোন এখন পরোক্ষভাবে ঠিক করে দিচ্ছে মানুষের স্মৃতির রূপ ও রং কেমন হবে। এক সময় ছবি তোলা হতো মুহূর্তকে ফ্রেমবন্দি করার জন্য। আর এখন ছবি তোলা হচ্ছে সেই মুহূর্তকে কৃত্রিমভাবে ‘নিখুঁত’ করার জন্য।

কয়েক বছর আগেও ফোনে ছবি সম্পাদনার অর্থ ছিল কেবল আলো বা রঙের সামান্য পরিবর্তন। কিন্তু বর্তমানে সেখানে যুক্ত হয়েছে জেনারেটিভ এআই। এখন ছবিতে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তিকে সরিয়ে ফেলা, মেঘহীন আকাশে চমৎকার গোধূলি যোগ করা কিংবা ফ্যাকাশে চেহারায় কৃত্রিম সজীবতা আনা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার।

এসব পরিবর্তনের ফল চোখে পড়ার মতো হলেও তা ধীরে ধীরে বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিকেই প্রভাবিত করছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

স্মার্টফোন দিয়ে চাঁদের ছবি তুলতে গিয়ে ঝাপসা বা অস্পষ্ট ফল পাওয়া খুবই সাধারণ ঘটনা। কিন্তু স্যামসাং গ্যালাক্সি ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভিন্ন। এ ফোনের ‘১০০এক্স স্পেস জুম’ ফিচারে তোলা চাঁদের ছবি এতটাই স্বচ্ছ যে, তা রীতিমতো পেশাদার টেলিস্কোপের পাল্লা দেয়। তবে সম্প্রতি রেডিট ব্যবহারকারীদের এক পরীক্ষায় দেখা গেছে, স্যামসাংয়ের এ চাঁদের ছবিগুলো আসলে শতভাগ আসল নয়।

এক ব্যবহারকারী তার কম্পিউটারের স্ক্রিনে চাঁদের একটি অত্যন্ত ঝাপসা ও নিম্নমানের ছবি প্রদর্শন করেন। এরপর তিনি স্যামসাং ফোন দিয়ে সেই ঝাপসা স্ক্রিনের ছবি তোলেন। অবাক করা বিষয় হলো, ফোনের স্ক্রিনে যে ছবিটি ফুটে ওঠে তা ছিল অত্যন্ত স্পষ্ট ও তাতে এমন সব ডিটেইল ছিল যা মূল ঝাপসা ছবিটিতে ছিলই না।

স্যামসাং এ প্রযুক্তিকে ‘ডিটেইল এনহ্যান্সিং ফাংশন’ বা মানোন্নয়ন প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে। তবে এর পেছনের মূল কারিগর হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অর্থাৎ স্যামসাং তার এআইকে হাজার হাজার চাঁদের ছবি দিয়ে প্রশিক্ষণ দিয়েছে। ক্যামেরা যখনই বুঝতে পারে যে লেন্সের সামনে চাঁদ আছে, তখন সে অস্পষ্ট অংশগুলো নিজে থেকেই পূরণ করে দেয়।

স্যামসাংয়ের এক মুখপাত্র বলেন, এআইভিত্তিক ফিচারগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন ছবির মান উন্নত হলেও এর স্বকীয়তা বজায় থাকে। তবে তার ভাষায়, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী এআই ফিচার বন্ধ রাখার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকে।

স্মার্টফোন ফটোগ্রাফির এ বিবর্তনকে শুধু বিতর্ক হিসেবে না দেখে এর একটি ইতিবাচক ও একইসঙ্গে গভীর মনস্তাত্ত্বিক দিকও তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। একসময় যা দক্ষ আলোকচিত্রীদের আয়ত্তে ছিল, এখন তা সাধারণ মানুষের হাতের নাগালে। নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির ডিজিটাল কালচার ও মিডিয়ার অধ্যাপক লেভ ম্যানোভিচ এ পরিবর্তনকে দেখছেন একটি ‘স্বয়ংক্রিয় বিপ্লব’ হিসেবে।

তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি মানুষের ছবিগুলো অনেক বেশি দৃষ্টিনন্দন এবং পেশাদার করছে সত্য, কিন্তু একইসঙ্গে তা মানুষের অজান্তেই বাস্তবতাকে বদলে দিচ্ছে। যখন কোনো বিশেষ মুহূর্তের ছবি তোলা হয় তখন ফোন নিজেই ঠিক করে দিচ্ছে সেই স্মৃতির রং কতটা গাঢ় হবে বা তার আলো কেমন হবে। অধিকাংশ সময় ব্যবহারকারী টেরও পান না যে তার অজান্তেই ছবিটির ওপর বড় ধরনের শৈল্পিক পরিবর্তন আনা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ
নির্বাচিত

এবারের ঈদে রিয়েলমি ফ্যানদের জন্য থাকছে স্মার্টফোন জেতার সুযোগ

অ্যাপল ও মেটাকে ইউরোপীয় ইউনিয়নের বিশাল জরিমানা
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও মেটাকে ইউরোপীয় ইউনিয়নের বিশাল জরিমানা

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
নির্বাচিত

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট

নতুন চমক আইফোন এসই, বাঁচবে ৮ হাজার টাকা
প্রযুক্তি সংবাদ

নতুন চমক আইফোন এসই, বাঁচবে ৮ হাজার টাকা

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি
নির্বাচিত

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি

এআইইউবি তে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সিসকো নেটওয়ার্কিং প্রতিযোগীতা
প্রযুক্তি সংবাদ

এআইইউবি তে নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত সিসকো নেটওয়ার্কিং প্রতিযোগীতা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি
টেলিকম

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 February 2026

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?

Techzoom.TV |
TechzoomTV