Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০ হাইটেক পার্ক নির্মাণে জমি বরাদ্দ দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 July 2019
২০ হাইটেক পার্ক নির্মাণে জমি বরাদ্দ দিল সরকার
Share on FacebookShare on Twitter

দেশে নতুন নতুন প্রযুক্তির চালুর পাশাপাশি প্রযুুক্তিখাতে নিজেদের দক্ষতা কাজে লাগাতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ২০টি হাইটেক পার্ক নির্মাণের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বরাদ্দকৃত জায়গাগুলোর মধ্যে বরিশালে রয়েছে দুটি হাইটেক পার্ক। এর মধ্যে একটি হলো আইটি পার্ক। এজন্য জমি বরাদ্দ করা হয়েছে ৪ দশমিক ১৮ একর। অন্যটি হলো সফটওয়্যার টেকনোলজি পার্ক, বরিশাল (শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার)। এর জন্য ২ দশমিক ৫১ একর জমি বরাদ্দ করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হচ্ছে ৩টি হাইটেকের মধ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক’-এর জন্য জমি বরাদ্দ করা হয়েছে ১৫৩ দশমিক ৮৩ একর; সফওয়্যার টেকনোলজি পার্কের জন্য ৪ একর ও আইটি পার্কের জন্য ৫ একর জমি বরাদ্দ দেয়া হয়েছে।

কক্সবাজার রামুতে ৮ দশমিক ৭ একর জায়গাতে নির্মিত হবে ‘আইটি পার্ক’; রংপুর আইটি পার্কের জন্য ৮ দশমিক ৫৯ একর জমি বরাদ্দ করা হয়েছে; নাটোর সদরে সফটওয়্যার টেকনোলজি পার্কের জমি বরাদ্দ করা হয়েছে ১ দশমিক ২৩ একর; আর সিংড়া উপজেলার সফটওয়্যার টেকনোলজি পার্কের ৫ দশমিক ২ একর জমি; নেত্রকোনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ১ দশমিক ১৩ একর; মাগুরা সফটওয়্যার টেকনোলজি পার্কের ৫ একর; রাজশাহী বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের ৩০ দশমিক ৬৭ একর জমি; ময়মনসিংহ আইটি পার্কের ৭ একর জমি; জামালপুর আইটি পার্কের ৫ দশমিক ২৩ একর জমি; কেনাণীগঞ্জ আইটি পার্কের জন্য ৩ দশমিক ২৭২ একর জমি; খুলনার দিঘলিয়া আইটি পার্কের জন্য ৮ একর জমি; গোপালগঞ্জ আইটি পার্কের জন্য ৪ একর এবং কুমিল্লা আইটি পার্কের জন্য শূণ্য দশমিক ১২ একর ও কুমিল্লা সফটওয়্যার টেকনোলজি পার্কের ২ দশমিক ৫৯ একর জমি বরাদ্দ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে ১২টি জেলায় আইটি/ হাই-টেক পার্ক স্থাপনের জন্য প্রকল্প নেয় সরকার। এগুলো হল- ময়মনসিংহ সদর; জামালপুর সদর; ঢাকার কেরাণীগঞ্জ; গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কুমিল্লা সদর দক্ষিণ; চট্টগ্রাম বন্দর; কক্সবাজারের রামু; রংপুর সদর; নাটোরের সিংড়া; সিলেটের কোম্পানীগঞ্জ ও বরিশাল সদর এবং খুলনার কুয়েট। এর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ১ হাজার ৭৯৬ কোটি ৪০ লাখ টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকার অর্থায়ন করে প্রায় ২৫২ কোটি ৪০ লাখ টাকা ও ভারতীয় ২য় লাইন অব ক্রেডিট-এর অর্থায়ন ১ হাজার ৫৪৪ কোটি টাকা। প্রকল্পটি ২০১৭ সালের ২৫ এপ্রিলে একনেক সভায় অনুমোদিত হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সিলেটের কোম্পানিগঞ্জে নির্মাণাধীন হাইটেক পার্কের আইটি বিজনেস সেন্টার এবং ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও পরিদর্শনে সারা দেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক সে সময় সাংবাদিকদের জানান, দেশে প্রতি বছর সাড়ে তিন কোটি মোবাইল ফোন এবং পাঁচ লাখ ল্যাপটপ আমদানি করতে হয়, যার জন্য খরচ হয় প্রায় ১০ হাজার কোটি টাকা। হাইটেক পার্ক নির্মাণ হলে দেশেই মোবাইল ফোন এবং ল্যাপটপ উৎপাদন সম্ভব হবে। এতে দেশের এক বিলিয়ন ডলার সাশ্রয় হবে।’

প্রতিমন্ত্রী জানান, সরকারের রূপকল্প ২০২১ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ে হাইটেক পার্ক এবং সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলকহাইটেক পার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক
টেলিকম

বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায় স্টারলিংক

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত
নির্বাচিত

নিজস্ব ‘মোবাইল সেবা অ্যাপ স্টোর’ আনছে ভারত

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

ব্যবসা নিয়ন্ত্রণ করবে ডিজিটাল কমার্স: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১

ফেসবুকে লক করা প্রোফাইল দেখবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুকে লক করা প্রোফাইল দেখবেন যেভাবে

স্যামসাং পরিবারের রেকর্ড ৮০০ কোটি ডলারের উত্তরাধিকার কর পরিশোধ
নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ৪৮ হাজার কর্মীর কর্মবিরতির ডাক

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

আইপিভি৬ বাস্তবায়নে দক্ষিণ এশিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 July 2019

২০ হাইটেক পার্ক নির্মাণে জমি বরাদ্দ দিল সরকার

Techzoom.TV |
TechzoomTV