Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 13 June 2026
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
Share on FacebookShare on Twitter

চলতি বছরের আগস্টের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং ২০২৭ সালের এপ্রিলে সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী।

আজ শুক্রবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে এক উচ্চপর্যায়ের কৌশলগত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যতই সমৃদ্ধ হচ্ছে, শিল্পকারখানা সচল রাখতে ও জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির চাহিদাও তত দ্রুত বাড়ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট কম-কার্বন বা পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করবে।’

এর আগে, কারিগরি অগ্রগতি পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেকশনের টেকনিক্যাল লিড মেহমেত চেইহানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শুরু করেন।

এই প্রতিনিধি দলে আরও রয়েছেন সংস্থাটির সিনিয়র নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার এরিক জঁ বার্নার্ড ম্যাথেট। আইএইএ পরিদর্শনের মূল লক্ষ্য হলো দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির নিরাপদ পরিচালনা নিশ্চিত করা।

ফকির মাহবুব আনাম আরও বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিট থেকেও আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে পারব আমরা। এর ফলে ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের জানুয়ারির মধ্যে রূপপুরের দুটি ইউনিট থেকে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশেরও বেশি থেকে পূরণ করা সম্ভব হবে।’

গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে ফুয়েল বা পারমাণবিক জ্বালানি লোডিংয়ের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম বা অপারেশনাল ধাপে প্রবেশ করে।

প্রকল্প কর্মকর্তারা জানানা, মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চুল্লির কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি সফলভাবে লোডিং করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সব প্রসেসিং সিস্টেমের নির্ভরযোগ্য ও নিরাপদ অপারেশন নিশ্চিত করতে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

টেস্টিং ধাপগুলো সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রথম ইউনিটটি এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য চেইন রিঅ্যাকশন (শৃঙ্খল বিক্রিয়া) শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট শুরু
নির্বাচিত

শাওমি ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট শুরু

তরুণদের জন্য অনার আনলো ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন ‘অনার এক্স৮সি’
নির্বাচিত

তরুণদের জন্য অনার আনলো ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন ‘অনার এক্স৮সি’

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
ই-কমার্স

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কুইজ প্রতিযোগিতা “মুজিব অলিম্পিয়াডের” উদ্বোধন করলেন পলক

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা
টেলিকম

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

চীনে দ্বিতীয় প্রান্তিকেও কমলো স্মার্টফোন বিক্রি, প্রভাব ফেলছে মেমোরি চিপের মূল্যবৃদ্ধি

Load More

ট্রেন্ডিং টপিক

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা
অটোমোবাইল

ঘোষণার এক দশক পর নতুন রোডস্টার উন্মোচন করছে টেসলা

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের
প্রযুক্তি সংবাদ

দেশে আসছে গ্যালাক্সি এস২৬ এফই, ফ্ল্যাগশিপ ফিচারে নজর সাশ্রয়ী দামের ক্রেতাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচনের প্রস্তুতি...

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2026

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV