Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৮ জুন ২০২৬
ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
Share on FacebookShare on Twitter

ডিজিটাল যুগের অসীম ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকে এক চরম বিপর্যয়। প্রযুক্তির ওপর মানুষের অতি নির্ভরতা কীভাবে চোখের পলকে পুরো একটি দেশের চিকিৎসাব্যবস্থাকে খাদের কিনারে এনে দাঁড় করাতে পারে, তার এক রোমাঞ্চকর ও অচেনা ঘটনা সম্প্রতি জানা গেছে। রোমানিয়ার স্বাস্থ্য খাতে নেমে আসা ইতিহাসের অন্যতম ভয়াবহ সাইবার হামলা ঠেকাতে চিকিৎসকেরা বেছে নিয়েছিলেন এক আদিম, কিন্তু অমোঘ অস্ত্র—কাগজ আর কলম।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রোমানিয়ার ১০০টির বেশি হাসপাতালে একযোগে হ্যাকাররা হানা দেয়। বুখারেস্টের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রধান ড্যান চিম্পিয়ান তখন নিরুপায় হয়ে এক কঠিন, কিন্তু ঐতিহাসিক নির্দেশ জারি করেন। তারঁ ঘোষণা ছিল, সব হাসপাতাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করতে হবে, এখনই।

সরাসরি ইন্টারনেট সংযোগ কেটে দেওয়ায় হ্যাকারদের গতি থমকে যায়। তবে এর ফলে বন্ধ হয়ে যায় হাসপাতালের ই–মেইল, ব্রাউজার এবং সব ডিজিটাল যন্ত্র। তখন রোগাক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ডাক্তার ও নার্সরা দ্রুত হাতে তুলে নেন কাগজ-কলম। ঘটনার সময় বুখারেস্ট থেকে ১২০ কিলোমিটার দূরে বুজাউ হাসপাতালে ডিউটিতে ছিলেন সার্জন ওয়ানা গোইডেস্কু। তিনি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এটি বেশ অপ্রীতিকর এক অভিজ্ঞতা ছিল। কারণ, একটি আইটি রেকর্ড মানে শুধু রোগীদের তালিকা নয়; প্রত্যেক রোগীর জন্য ল্যাব টেস্ট, রেডিওলজি, ওষুধ এবং সরবরাহের হিসাব থাকে। তার সবকিছুই মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গিয়েছিল।

হ্যাকাররা মূলত হিপোক্রেটিস নামক একটি বহুল ব্যবহৃত মেডিক্যাল সফটওয়্যারের মাধ্যমে পুরো দেশের স্বাস্থ্যব্যবস্থায় ব্যাকমাইডাটা নামক একটি র‍্যানসমওয়্যার ছড়িয়ে দিয়েছিল। তারা ফাইলগুলো লক করে দিয়ে তা পুনরুদ্ধারের জন্য ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে ১ লাখ ৬০ হাজার ইউরো দাবি করে। তবে রোমানিয়া সরকার হ্যাকারদের এক পয়সাও না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বুখারেস্টের ক্যারল ডাভিলা হাসপাতালের ভ্লাদ পাইক জানান, সিস্টেম দ্রুত মেরামত হবে না বুঝতে পেরে তাঁরা দ্রুত একটি অফলাইন পদ্ধতি তৈরি করেন। ল্যাবরেটরি থেকে পরীক্ষার রিপোর্ট কাগজে আনা শুরু হয় এবং রোগীর যত্ন যেন ব্যাহত না হয়, সে জন্য এক্সেল ও অন্যান্য অফলাইন টুল ব্যবহার করা হয়।

টানা চার দিনের যুদ্ধ শেষে বিভিন্ন হাসপাতালের আইটি টিম ব্যাকআপ ডেটা ব্যবহার করে সিস্টেমগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো রোগীর মৃত্যু বা বড় কোনো ক্ষতি হয়নি। ড্যান চিম্পিয়ান এই সাইবার হামলা প্রসঙ্গে একটি চিরন্তন সত্য মনে করিয়ে দিয়ে বলেন, আপনার যত বেশি প্রযুক্তি থাকবে, আপনি যত বেশি ডিজিটালাইজড হবেন, আপনার ঝুঁকিও ততটাই বাড়বে।

যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমানে সাইবার অপরাধীদের সবচেয়ে বড় লক্ষ্যবস্তু হলো স্বাস্থ্য খাত। যুক্তরাজ্য ও আমেরিকার বড় বড় হাসপাতালেও একই ধরনের হামলা হয়েছে, যেখানে একটি হ্যাকিংয়ের কারণে রোগীর মৃত্যুর নজিরও রয়েছে। রোমানিয়ার এই কাগজ-কলম নীতি ও দ্রুত ইন্টারনেট বিচ্ছিন্ন করার কৌশলটি এখন বিশ্বজুড়ে দুর্যোগ পরিকল্পনাকারীদের জন্য একটি আদর্শ উদাহরণ হিসেবে পড়া হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হ্যাকার

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত
নির্বাচিত

স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইজবিজ ডিপিপি ইভেন্ট অনুষ্ঠিত

আপনার মোবাইলটি আসল না নকল বুঝবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আপনার হ্যান্ডসেটটি কি নিবন্ধিত কিনা দেখার উপায়

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ
নির্বাচিত

আপনার অ্যান্ড্রয়েড ফোন ভাইরাসে আক্রান্ত কিনা বলে দেবে এই ৪ লক্ষণ

মাত্র ১২ হাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ!
নির্বাচিত

মাত্র ১২ হাজারে পাওয়া যাবে এই ল্যাপটপ!

অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

অ্যাপল ওয়াচে গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

ওএলইডি ডিসপ্লেসহ গ্যালাক্সি ফিট থ্রি উন্মোচন স্যামসাংয়ের

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
নির্বাচিত

২০২৬ সালে বিশ্বে স্মার্টফোন শিপমেন্ট কমবে ১৪.৩ শতাংশ, ঘুরে দাঁড়াবে ২০২৮ থেকে

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ জুন ২০২৬

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix