Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 July 2026
ল্যাপটপের ব্যাটারি লাইফ
Share on FacebookShare on Twitter

ল্যাপটপ স্লিপ মোডে রাখলে কি ব্যাটারি বা পারফরম্যান্সের ক্ষতি হয়? স্লিপ মোড এবং শাটডাউনের মধ্যে পার্থক্য, কখন কোনটি ব্যবহার করা উচিত এবং কীভাবে দীর্ঘদিন ল্যাপটপ ভালো রাখবেন, তা জেনে নিন এই প্রতিবেদনে।

ডিজিটাল যুগে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অফিসের কাজ হোক বা কলেজের প্রজেক্ট, প্রায় সব কাজেই এখন ল্যাপটপের প্রয়োজন হয়। তবে কাজ শেষ হওয়ার পর অনেকেই ল্যাপটপের ঢাকনা বন্ধ করে সেটিকে স্লিপ মোডে রেখে দেন। অনেকের ধারণা, এতে ল্যাপটপের পারফরম্যান্স খারাপ হয় বা ব্যাটারির ক্ষতি হয়। কিন্তু সত্যিই কি তাই? চলুন জেনে নেওয়া যাক।

আপনি যখন ল্যাপটপের স্ক্রিন বন্ধ করেন, তখন সেটি স্লিপ মোডে চলে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল, প্রয়োজন হলে খুব দ্রুত আবার কাজ শুরু করা যায়। এই অবস্থায় আপনার খোলা ব্রাউজার ট্যাব, চলতে থাকা অ্যাপ এবং অন্যান্য কাজ র‍্যামে সংরক্ষিত থাকে। আবার স্ক্রিন খুললেই বুট হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, আগের জায়গা থেকেই কাজ শুরু করা যায়। আধুনিক ল্যাপটপ, বিশেষ করে ম্যাকবুক এবং নতুন উইন্ডোজ ল্যাপটপগুলো এমনভাবে তৈরি করা হয় যে স্লিপ মোডে থাকলেও খুব কম ব্যাটারি খরচ হয়।

আপনি যদি দিনের মধ্যে বারবার ছোট বিরতি নেন বা পরের দিন সকালে দ্রুত আগের কাজ শুরু করতে চান, তাহলে ল্যাপটপকে স্লিপ মোডে রাখা সম্পূর্ণ নিরাপদ এবং সুবিধাজনক। এতে হার্ডওয়্যারের উপর কোনও নেতিবাচক প্রভাব পড়ে না।

স্লিপ মোড খুবই সুবিধাজনক হলেও তার মানে এই নয় যে, কখনও ল্যাপটপ শাটডাউন করবেন না। ল্যাপটপ সম্পূর্ণ শাটডাউন করলে র‍্যাম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সমস্ত প্রসেস এবং ক্যাশ ফাইল মুছে যায়। ফলে সিস্টেম নতুনভাবে কাজ শুরু করার সুযোগ পায়। এছাড়া অপারেটিং সিস্টেম এবং অ্যান্টিভাইরাসের অনেক গুরুত্বপূর্ণ আপডেট শাটডাউন বা রিস্টার্টের সময় ইনস্টল হয়। আপনি যদি কয়েক দিন, যেমন সপ্তাহান্তে, ল্যাপটপ ব্যবহার না করেন, তাহলে সেটিকে স্লিপ মোডে না রেখে শাটডাউন করে রাখাই ভালো। এতে অপ্রয়োজনীয়ভাবে ব্যাটারি খরচ হবে না।

সহজ কথায়, প্রতিদিনের নিয়মিত কাজের জন্য ল্যাপটপকে স্লিপ মোডে রাখা সম্পূর্ণ নিরাপদ এবং ব্যবহারিক। তবে সিস্টেম যাতে হ্যাং না হয় এবং পারফরম্যান্স মসৃণ থাকে, তার জন্য সপ্তাহে অন্তত এক থেকে দুই বার ল্যাপটপ সম্পূর্ণ শাটডাউন বা রিস্টার্ট করা উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশাল ব্যাটারি, চারটি ক্যামেরা সহ এসে গেল ভিভো ভি১৯
নির্বাচিত

বিশাল ব্যাটারি, চারটি ক্যামেরা সহ এসে গেল ভিভো ভি১৯

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

পুঁজিবাজার গড়তে ৭-১০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তা করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

পুঁজিবাজার গড়তে ৭-১০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তা করা হবে: পলক

কৃষি, প্রযুক্তি, পোশাক এবং প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি: পলক
প্রযুক্তি সংবাদ

কৃষি, প্রযুক্তি, পোশাক এবং প্রবাসী বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি: পলক

২০০ কোটি ক্রোম ব্যবহারকারীর জন্য গুগলের সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বাজার দখলে শীর্ষে ক্রোম

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েড ফোন বদলে আইফোন নিচ্ছেন? জানুন মাইগ্রেশনের সহজ উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোন
টেলিকম

কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টার আধুনিকায়নে পাঁচ অগ্রাধিকার

ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি রাজিব আহমেদ
ফিচার

শূন্য থেকে ই-ক্যাব, ১২ বছরের পথচলার গল্প শোনালেন রাজিব আহমেদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 July 2026

ল্যাপটপ বন্ধ করবেন নাকি স্লিপ মোডে রাখবেন?

Techzoom.TV |
TechzoomTV