Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 September 2026
পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
Share on FacebookShare on Twitter

জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক ভিএলএসআই খাতের সবচেয়ে বড় প্রতিযোগিতা “ভিএলএসআইথন ৩.০”। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল ডেভিয়েশন। প্রথম রানার্স-আপ হয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ভলটিক্স, এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ডেনসিটি ডিমনস।

৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উল্কাসেমি ঢাকা ডিজাইন সেন্টারে দেড় মাস ব্যাপি এই আয়োজনের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় সারা দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১০৬টি দল থেকে অংশ নেয় মোট ২০৬ জন শিক্ষার্থী। বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রদূত ‘উল্কাসেমি’র আয়োজনে, উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউটের (ইউভিটিআই) সঙ্গে যৌথভাবে এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে এবারের ভিএলএসআইথন ৩.০।

চ্যাম্পিয়ন হিসেবে ডেভিয়েশন দল পেয়েছে ১ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার-আপ ভলটিক্স পেয়েছে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ ডেনসিটি ডিমনস পেয়েছে ৪০ হাজার টাকা।

“প্লেস অ্যান্ড রাউট (পিএনআর) ডোমেইনে আয়োজিত এবারের প্রতিযোগিতায় সেমিনার-কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ পর্বের পর তাত্ত্বিক এবং ইডিএ ট্যুলের ওপর পরীক্ষার মাধ্যমে সেরা দশ নির্বাচন করা হয়। এই সেরা দশ দল থেকে কেস সলভিং এবং প্রেজেন্টেশন পর্বের শেষে সেরাদের সেরা তিনটি দল নির্বাচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবির) উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুঃ নজরুল ইসলাম, সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।

উল্কাসেমির সিইও এবং প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান বলেছেন, ‘’ভিএলএসআইথন একাডেমিক পড়াশোনা আর শিল্পখাতের বাস্তব চাহিদার মধ্যে ব্রিজ তৈরি করছে। দেশে ভিএলএসআইথনে অংশগ্রহণ করা অনেক প্রতিযোগিই এখন উল্কাসেমিসহ অন্যন্য প্রতষ্ঠানে সফলভাবে কর্মরত। এটা প্রমাণ করে এ ধরনের প্রতিযোগিতা কীভাবে একজন শিক্ষার্থীকে সরাসরি ইন্ডাস্ট্রি-রেডি করে তুলতে পারে।‘’ সেমিকন্ডাক্টর খাতে ক্যারিয়ার গড়তে চাইলে ভিএলএসআই-সংক্রান্ত দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, “একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির একসাথে এই ধরণের আয়োজন ভবিষ্যতে আরো শিক্ষার্থী সেমিকন্ডাক্টর সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহী হবে।“

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভিএলএসআইথন ৩.০ এর সেরা দশ দল শিক্ষার্থী, এআইইউবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, ইউভিটিআইয়ের ট্রেইনার-শিক্ষার্থী এবং ক ও উল্কাসেমির কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উল্কাসেমিভিএলএসআইথন ৩.০

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবসহ গুগলের সব সেবা চালু, ফেসবুক-টিকটক এখনই নয়
প্রযুক্তি সংবাদ

ইউটিউবসহ গুগলের সব সেবা চালু, ফেসবুক-টিকটক এখনই নয়

৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে আবারও বিশ্বের শীর্ষে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে আবারও বিশ্বের শীর্ষে অ্যাপল

বিশ্বে বঙ্গবন্ধুর মতো সর্বগুণে গুণান্বিত নেতা খুঁজে পাওয়া কঠিন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিশ্বে বঙ্গবন্ধুর মতো সর্বগুণে গুণান্বিত নেতা খুঁজে পাওয়া কঠিন: মোস্তাফা জব্বার

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী: দেশের হাজার হাজার কোটি টাকা বাঁচিয়েছে নগদ

ডিজিটাল হচ্ছে বিচারিক ব্যবস্থা, খরচ দুই হাজার ২২৪ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হচ্ছে বিচারিক ব্যবস্থা, খরচ দুই হাজার ২২৪ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
সোশ্যাল মিডিয়া

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2026

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

Techzoom.TV |
TechzoomTV