Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যমে কখন কী ভাইরাল হবে, তা আগে থেকে বোঝা মুশকিল। এই যেমন কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে বৃদ্ধ চেহারার মানুষজন। ভবিষ্যতে নিজের বেশি বয়সের ছবি কেমন হবে, তা পোস্ট করছেন অনেকেই। ‘ফেসঅ্যাপ’ নামে একটি অ্যাপ দিয়ে এ ধরনের ছবি তৈরি করে ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করছেন ব্যবহারকারীরা।

মজার ব্যাপার হলো, ‘ফেসঅ্যাপ’ কিন্তু নয়া কোনো অ্যাপ নয়। বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়েছিল অ্যাপ্লিকেশনটি। কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে মানুষের চেহারায় নিখুঁতভাবে বয়সের ছাপ এনে দিতে পারে কিংবা বয়স কমাতে পারে এই মোবাইল অ্যাপ। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ও অ্যাপলের আইওএস দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাচ্ছে এ অ্যাপ। কারো ছবির বয়স কমানো বা বাড়ানো ছাড়াও অ্যাপটি ব্যবহার করে চুল ও দাড়ির ধরনও পাল্টে দেওয়া সম্ভব।

ফেসঅ্যাপে চেহারা বদল করে বুড়ো হতে গিয়ে ধরা খেয়েছেন অন্তত ১৫ কোটি ব্যবহারকারী। এখন এই ব্যবহারকারীর নাম, ফোনের ছবিসহ অন্যান্য তথ্য নিজেদের সার্ভারে জমা করেছে ফেইসঅ্যাপ। যদিও প্রতিষ্ঠানটি বলছে তারা এই তথ্য গবেষণার কাজে লাগানোর পর মুছে ফেলবে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এর ঠিক উল্টো।

২০১৭ সালে যখন ‘ফেসঅ্যাপ’ প্রথম স্মার্টফোনে ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়, তখনই এই অ্যাপ নিয়ে বিতর্ক উঠেছিল। দুবছর বাদে অ্যাপটি জনপ্রিয় হয়ে ওঠায় আবারও এ নিয়ে কথা উঠেছে।

সাধারণত কোনো অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইন্সটল করার সময় অ্যাপটি ব্যবহারের শর্তাবলি পড়েন না বেশিরভাগ ব্যবহারকারীই। এই যেমন ‘ফেসঅ্যাপ’-এর কথাই ধরুন। আপনি যে ছবিটিতে বয়স বাড়াতে বা কমাতে চাচ্ছেন, সে ছবিটি ব্যবহারকারীর স্মার্টফোন থেকে নিজেদের সার্ভারে আপলোড করে ছবি এডিট করার কাজটি করে ‘ফেসঅ্যাপ’। আর সেখানেই রয়েছে সন্দেহের অবকাশ।

রাশিয়ান প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব ফেসঅ্যাপটি তৈরি করেছে। তিনি অবশ্য বলছে, এটি খুব ভয়ংকর নাও হতে পারে। কারণ তারা বলছে আরএনডি কাজ শেষের ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে তথ্যগুলো মুছে ফেলবে। কিন্তু যদি না মুছে তখন ব্যবহারকারীদের কিছুই করার থাকবে না। কারণ তারা বলেই দিচ্ছে, তথ্যগুলো যা খুশি তাই করতে পারে তারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে এলিজাবেথ পটস উইন্সটেইন নামের এক আইনজীবী নারী ‘ফেসঅ্যাপ’ ব্যবহারের শর্তাবলি জানিয়ে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে এলিজাবেথ যা লিখেছেন, তা পড়লে আপনি চমকে উঠবেন।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ মনে করছে অ্যাপটি এমনিতেই ব্যবহার করা যাচ্ছে। কিন্তু এটি ব্যবহার করতে যে তার নাম, ছবিসহ তথ্য দিতে হচ্ছে সেদিকে কেউ নজরই দেয়নি।

এলিজাবেথ টুইটে লিখেছেন, ‘আপনি যদি ফেসঅ্যাপ ব্যবহার করেন, মনে রাখবেন তাদেরকে আপনি নিজের নাম, আপনার ফেসবুকে কী নাম ব্যবহার করেন কিংবা আপনি কী পছন্দ করেন—এসব তথ্য বাণিজ্যিকভাবে ব্যবহার করার অনুমতি দিয়ে দিচ্ছেন।’

তাই নিজের ব্যক্তিগত তথ্য ‘ফেসঅ্যাপ’-কে না জানতে দিতে চাইলে অ্যাপটি থেকে দূরে থাকাই উত্তম। অন্তর্জাল দুনিয়ায় গ্রাহকের ব্যক্তিগত তথ্য অত্যন্ত মূল্যবান। আর সে মূল্যবান তথ্য গ্রাহকের অজান্তে হাতিয়ে নিয়ে বিপুল অর্থ কামিয়ে নিচ্ছে ‘ফেসঅ্যাপ’-এর মতো অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

অ্যাপ ব্যবহার করে আট কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় লন্ডনভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক আলেকজান্ডার কোগানের তৈরি অ্যাপ্লিকেশন ‘দিস ইজ ইওর ডিজিটাল লাইফ’ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। এতে ব্যবহারকারীদের তথ্য জোগাড় করার সুযোগ পান ওই অধ্যাপক। তিনি পরবর্তী সময়ে ব্যবহারকারীদের ওই তথ্যাবলি কোগান কেমব্রিজ অ্যানালিটিকার কাছে সরবরাহ করেন। ওই তথ্য ব্যবহার করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকান নাগরিকদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছিল কেমব্রিজ অ্যানালিটিকা।

‘ফেসঅ্যাপ’ ছাড়াও এর আগে স্ন্যাপচ্যাট অ্যাপ ব্যবহার করেও চেহারার বয়স কমিয়েছে ফেসবুক ব্যবহারকারীরা।

Tags: ফেসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপের বিকল্প হিসাবে হুয়াওয়ে আনছে টমটম ম্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপের বিকল্প হিসাবে হুয়াওয়ে আনছে টমটম ম্যাপ

মুনাফা বাড়াতে অ্যাকসেসরিজ ব্যবসায় মনোযোগ চীনা কোম্পানিগুলোর
নির্বাচিত

মুনাফা বাড়াতে অ্যাকসেসরিজ ব্যবসায় মনোযোগ চীনা কোম্পানিগুলোর

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন
নির্বাচিত

সর্বাধুনিক প্রসেসরে এলো ওয়ানপ্লাস ১৩ স্মার্টফোন

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

মিশন অস্ট্রেলিয়ার হাত ধরে নারী ফুটবল জাগরণের সঙ্গী হলো ইনফিনিক্স

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা
নির্বাচিত

নগদের ওপর বিকাশের হামলার অভিযোগে মামলা

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

অনলাইনে জুয়া-প্রতারণায় ১ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

৩০ এপ্রিলের পর সারাদেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!
প্রযুক্তি সংবাদ

লন্ডনে বসছে স্যামসাংয়ের দ্বিতীয় ‘আনপ্যাকড’: জুলাইয়ে আসছে নতুন ৩টি ফোল্ডেবল ফোন!

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার
প্রযুক্তি বাজার

এআই চিপের চাহিদায় পাঁচ বছরের সর্বোচ্চ প্রবৃদ্ধি দক্ষিণ কোরিয়ার

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix