Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার হামলার মাধ্যমে ২০০ কোটি ডলার হাতিয়েছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
সাইবার হামলার মাধ্যমে ২০০ কোটি ডলার হাতিয়েছে উত্তর কোরিয়া
Share on FacebookShare on Twitter

উত্তর কোরিয়া নিজেদের অস্ত্র কর্মসূচির জন্য অর্থের জোগান দিতে সাইবার হামলা পরিচালনার মাধ্যমে ২০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছিল। জাতিসংঘের ফাঁস হওয়া এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ রয়েছে। খবর বিবিসি।

গোপন ওই প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ং অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলোকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছিল।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ রকম ৩৫টি সাইবার আক্রমণের ঘটনা তদন্ত করেছে জাতিসংঘ। সম্প্রতি দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দুই সপ্তাহের কম সময়ে চতুর্থবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি।

গতকাল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে সতর্ক করতে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এ যৌথ মহড়াকে শান্তিচুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছে পিয়ংইয়ং।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, পিয়ংইয়ং অস্ত্র কর্মসূচির জন্য অর্থের জোগান দিতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ বাড়িয়েছে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে দেশটি। ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের বিভিন্ন মাধ্যমে সাইবার আক্রমণের ফলে উত্তর কোরিয়ার যে আয় হচ্ছে, তা ধরা খুব কঠিন। কারণ প্রচলিত ব্যাংকিং খাতের মতো ক্রিপ্টোকারেন্সি বিনিময়ের কোনো নীতিমালা নেই, বিভিন্ন দেশের সরকারের নজরদারির বাইরে থাকে।

গত বছর সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কথা বলেছিলেন কিম জং-উন। এছাড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করার বিষয়েও সম্মত হন তিনি। পরে হ্যানয়ে আরেক সম্মেলনে ট্রাম্প ও কিমের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর থেকে উভয় দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের কথাবার্তা আটকে আছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার সাইবার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ভুক্তভোগী রাষ্ট্রকে নির্দেশ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

রিয়েলমির ফ্যামিলিসহ বিদেশ ট্যুর বিজয়ীর নাম ঘোষণা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির ফ্যামিলিসহ বিদেশ ট্যুর বিজয়ীর নাম ঘোষণা

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

‘আইটি শিল্পের বিকাশে একসাথে কাজ করবে এআইটি-হাই-টেক পার্ক কর্তৃপক্ষ’

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
নির্বাচিত

গ্রুপ চ্যাট বন্ধ করছে ফেসবুক

শাওমি বিশেষ অফারে সাশ্রয়ী দামে রেডমি ফোন
প্রযুক্তি বাজার

শাওমি বিশেষ অফারে সাশ্রয়ী দামে রেডমি ফোন

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া
প্রযুক্তি সংবাদ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

Load More

ট্রেন্ডিং টপিক

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান
নির্বাচিত

শিল্পখাতের সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিল ফ্রস্ট অ্যান্ড সুলিভান

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
প্রযুক্তি সংবাদ

‘পুষ্প টেলিকম’ থেকে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ আগস্ট ২০১৯

সাইবার হামলার মাধ্যমে ২০০ কোটি ডলার হাতিয়েছে উত্তর কোরিয়া

Techzoom.TV |
TechzoomTV