Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 December 2019
ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
Share on FacebookShare on Twitter

গত সপ্তাহে ‘বড় ধরনের’ সাইবার হামলার শিকার হয়েছিল ইরান। সপ্তাহ না ঘুরতে দেশটি আরেকবার একই পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে পরপর দুটি সাইবার হামলার ঘটনা নিশ্চিত করেছেন ইরানের টেলিকমিউনিকেশনমন্ত্রী মোহাম্মদ জাভাদ আজারি-জাহরমি। খবর বিবিসি।

ইরানের টেলিকমিউনিকেশনমন্ত্রী টুইট বার্তায় জানান, ইরানের ই-গভর্ন্যান্স সেবাকে লক্ষ্য করে হ্যাকাররা বড় পরিসরে সাইবার আক্রমণ চালিয়েছে। গত সপ্তাহে প্রথম সাইবার আক্রমণটি পরিচালিত হয়। চলতি সপ্তাহের শুরুতে আরেকবার সাইবার হামলার শিকার হয় ইরানের ই-গভর্ন্যান্স সেবা।

তিনি আরো জানান, চীনাভাষী হ্যাকাররা ইরানের ই-গভর্ন্যান্স সেবা লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে। তবে তাদের এ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। সাইবার হামলা প্রতিরোধে ইরানে ‘দেজফা ফট্ররেস’ নামে একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। দলটি এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় পরিসরের সাইবার হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রেখেছে।

তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সম্প্রতি কয়েক লাখ ইরানির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হ্যাক হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এসব খবরের সত্যতা নেই বলে জানিয়েছেন দেশটির টেলিকমিউনিকেশনমন্ত্রী মোহাম্মদ জাভাদ আজারি-জাহরমি।

গত জুনে ইরানের অস্ত্র ব্যবস্থাপনা লক্ষ্য করে বড় পরিসরে সাইবার হামলার ঘটনা ঘটেছিল। ওই সাইবার হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে খোদ মার্কিন গণমাধ্যম জানিয়েছিল। ওই সময় নিউইয়র্ক টাইমের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, পারস্য উপসাগরসংলগ্ন হরমুজ প্রণালিতে একটি মার্কিন মনুষ্যবিহীন উড়োজাহাজ বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল ইরান। দেশটির দাবি, ওই ড্রোনটি ইরানি সীমানায় অনুমতি না নিয়ে প্রবেশ করেছিল। এ ঘটনার প্রতিশোধ নিতেই ওয়াশিংটনের মদদে ইরানের অস্ত্র ব্যবস্থাপনার ওপর বড় পরিসরে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। তবে এ সাইবার হামলার বিষয়ে ইরান কিংবা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

দেশে আসুসের এক্সপিরিয়েন্স জোন উদ্বোধন

গ্যালাক্সি নোট ২০ আল্ট্রাতে কী কী আছে?
নির্বাচিত

গ্যালাক্সি নোট ২০ আল্ট্রাতে কী কী আছে?

ফেসবুকের নিউজ ফিড সাজাতে যা করবেন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নিউজ ফিড সাজাতে যা করবেন

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার
টেলিকম

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

ঈদ উপলক্ষে বিক্রয় ও মিনিস্টার-এর ব্যতিক্রমধর্মী ‘বিরাট হাট’ কন্টেস্ট
ই-কমার্স

ঈদ উপলক্ষে বিক্রয় ও মিনিস্টার-এর ব্যতিক্রমধর্মী ‘বিরাট হাট’ কন্টেস্ট

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান

Load More

ট্রেন্ডিং টপিক

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 December 2019

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান

Techzoom.TV |
TechzoomTV