Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে খুলতে শুরু করেছে গাড়ি নির্মাণ কারখানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Wednesday, 19 February 2020
চীনে খুলতে শুরু করেছে গাড়ি নির্মাণ কারখানা
Share on FacebookShare on Twitter

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চীনে আবার গাড়ি নির্মাণ কারখানাগুলো খুলতে শুরু করেছে। বন্ধ কারখানাগুলো খুলে দেয়ার অনুমতি দিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংহাইয়ের আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কার গিবস। এক বিবৃতিতে তিনি বলেছেন, ব্যবসা শুরু করার জন্য স্থানীয় সরকার কর্তৃপক্ষ আমাদের পূর্ণ সহযোগিতা করছে।

টয়োটা মোটর কর্পোরেশন জানিয়েছে, সোমবার তাদের দুটি কারখানা খুলে দেয়া হয়েছে। এর মধ্যে একটিতে যথারীতি দুই শিফটে কাজ চলছে। ভক্সওয়াগন এজি, ফোর্ড মোটর করপোরেশন, মার্সিডিজ বেঞ্চ, চীনা ব্র্যান্ড গিলি তাদের কারখানা চালু করেছে গত সপ্তাহেই। শনিবার খুলেছে জেনারেলস মোটর। চলতি সপ্তাহে কারখানার পুনরায় চালুর কথা ভাবছে নিসান।

গাড়ি প্রস্তুতকারকরা বলছেন, কারখানায় পুনরায় কাজের সুযোগ দিতে তারা কর্মীদের ভাইরাস চেক করিয়ে নিচ্ছেন। যারা উহান থেকে এসেছেন তাদের বাড়িতে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি কারখানায় সবধরনের আগন্তুকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে।

এর আগে উহানে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে নববর্ষের ছুটি বর্ধিত করে চীন সরকার। এর ফলে অফিস ও কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে থাকার সুযোগ করে দেয়া হয়।

করোনাভাইরাস যেন সুস্থদের আক্রমণ না করে সেজন্য চীনা সরকার নির্দেশনা জারি করে বলে, যারা বাড়িতে থেকে কাজ করতে সক্ষম তাদের বাড়িতে থেকে কাজ করতে হবে। এছাড়া সন্দেহভাজনদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।

তবে চীনের যেসব কারখানাগুলো বিশ্বব্যাপী স্মার্টফোন, খেলনা এবং অন্যান্য পণ্য উৎপাদন করে তাদের কারখানায় থেকে কাজ করার প্রয়োজন রয়েছে। সেজন্য এসব কারখানা পুনরায় খুলে দেয়ার অনুমতি দিয়েছে স্থানীয় সরকার।

এদিকে কারখানা খোলা শুরু হলেও তীব্র কর্মী সংকট দেখা দিয়েছে। কর্মীদের কর্মক্ষেত্রে ফিরে আসার অনুমতি দেয়া হলেও তারা আসতে চাচ্ছেন না। গিবস বলেছেন, ‘শ্রমিকরা কর্মে ফিরে না এলে বিশ্বে এসব চীনা পণ্য সরবরাহে মারাত্মক প্রভাব ফেলবে।’

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস’র এক পরিসংখ্যান মতে, বিশ্বের গাড়ির যন্ত্রাংশের ৮ শতাংশ যোগান দেয় চীন।

জিএম, টয়োটাসহ অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, চীনা সরবরাহকারী প্রতিষ্ঠান (কয়েক হাজার) থেকে যত বেশি এসব যন্ত্রাংশ সাপ্লাই পাওয়া যাবে, তাদের গাড়ি উৎপাদনের গতি তত বাড়বে। এখন তারা কত দ্রুত এসব যন্ত্রাংশ সাপ্লাই দিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

এদিকে করোনাভাইরাসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশটিতে আজ আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮০৭ জন। সবমিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৬৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৫৫ জন।

মঙ্গলবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুবেই প্রদেশে করোনভাইরাসে আরও ৯৩ জন লোক মারা গেছে। করোনাভাইরাস শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে।

চীনে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১ হাজার ৮৬৩ জন। হংকং, তাইওয়ান, জাপান, ফিলিপাইন এবং ফ্রান্সে প্রতি একজনের সঙ্গে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১ হাজার ৮৬৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হুবেই ৪১ হাজার ৯৯৫ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যার মধ্যে ১ হাজার ১৮৩ জন গুরুতর অসুস্থ। ৮৬৬২ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ২৮টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আলোচনায় ডিপসিক অ্যাপ, আসলে এর কাজ কী?
প্রযুক্তি সংবাদ

আলোচনায় ডিপসিক অ্যাপ, আসলে এর কাজ কী?

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি
নির্বাচিত

আসছে ৮ টেরাবাইটের পোর্টেবল এসএসডি

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন
প্রযুক্তি সংবাদ

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

তথ্য সংরক্ষণে অ্যান্ড্রয়েডের ১০টি গুরুত্বপূর্ণ অ্যাপ

ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
নির্বাচিত

ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

Load More

ট্রেন্ডিং টপিক

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
প্রযুক্তি সংবাদ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 February 2020

চীনে খুলতে শুরু করেছে গাড়ি নির্মাণ কারখানা

Techzoom.TV |
TechzoomTV