Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ৫ গুণেরও বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ মে ২০২০
ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ৫ গুণেরও বেশি
Share on FacebookShare on Twitter

মহামারি করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। লকডাউন দেশের বিভিন্ন এলাকা। চলছে সরকারি ছুটি। সীমিত আকারে শপিং মল খুললেও, নিজেদের নিরাপদ রাখতে ঘরের বাইরে যাচ্ছেন না সচেতন মানুষ। এমন অবস্থায় অনলাইনে অর্ডার নিয়ে প্রয়োজনীয় পণ্যটি ঘরেই পৌঁছে দিচ্ছে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। অনলাইনের ই-প্লাজা থেকে ওয়ালটন পণ্য কেনায় রয়েছে আকর্ষণীয় মূল্যছাড়। ফলে ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসের চেয়ে মার্চ ও এপ্রিল মাসে অনলাইনের ই-প্লাজার (https://eplaza.waltonbd.com) মাধ্যমে পাঁচগুণেরও বেশি পণ্য বিক্রি হয়েছে ওয়ালটনের। আর মে মাসের প্রথম ১০ দিনে মার্চ ও এপ্রিলের মোট বিক্রি ছাড়িয়ে গেছে।

এদিকে, ই-প্লাজা থেকে কেনাকাটায় পণ্যভেদে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। নগদ ক্রয়ের পাশাপাশি রয়েছে জিরো ইন্টারেস্টে ১২ মাসের ইএমআই সুবিধা। এমনকি ৬ মাসের ইএমআই সুবিধায় পণ্য কেনায় ৫ শতাংশ ছাড় দিচ্ছে ওয়ালটন। ই-প্লাজা থেকে কেনা পণ্যের মূল্য ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধের সুযোগ রয়েছে। আছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।

ওয়ালটনের নির্বাহী পরিচালক মো. তানভীর রহমান বলেন, করোনাভাইরাস দুর্যোগের মধ্যে মানুষ যাতে তার প্রয়োজনীয় পণ্যটি ঘরে বসে পেতে পারেন, এজন্য ওয়ালটন অনলাইন সেলসে জোর দিচ্ছে। বাংলাদেশে ওয়ালটনের রয়েছে সর্ববৃহৎ অনলাইন সেলস নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী ডেলিভারি দেয়া হচ্ছে। এছাড়া ই-প্লাজা থেকে কেনা পণ্যে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। যার ফলে অনলাইনে ব্যাপক বিক্রি হচ্ছে ওয়ালটন পণ্য।

তিনি জানান, লকডাউন চলাকালে অনলাইন কেনাকাটায় সবচেয়ে বেশি চাহিদা বেড়েছে হোম অ্যাপ্লায়েন্সের। এরপর রয়েছে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার ও এক্সেসরিজ, এয়ার কন্ডিশনার এবং ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স। এর কারণ হিসেবে তিনি বলেন বেশিরভাগ মানুষকে নিজেই ঘরের কাজ করতে হচ্ছে। এজন্য চাহিদা বেড়েছে হোম অ্যাপ্লায়েন্সের। একসঙ্গে বেশি পরিমাণ বাজার করে সংরক্ষণ করতে হচ্ছে। যার জন্য অনলাইন কেনাকাটায় ফ্রিজের চাহিদা বেড়েছে। আর ঘরে বসে বিনোদন, যোগাযোগ ও জরুরি কাজের জন্য অনলাইনের মাধ্যমে মানুষ টিভি, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি পণ্য কিনছেন।

তবে তার মতে অনলাইনে এই বিক্রির ঈদ এবং গরমকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যে পরিমাণ পণ্য বিক্রি হয় তার তুলনায় খুবই কম। কারণ হিসেবে তিনি বলেন, ইলেকট্রনিক্স কিংবা প্রযুক্তিপণ্য মানুষ সাধারণত শোরুমে গিয়ে দেখে-শুনে পছন্দ করে কিনতে আগ্রহী। তাছাড়া, দেশের বেশিরভাগ মানুষ এখনো অনলাইন কেনাকাটায় অভ্যস্ত নন। এটা অনেকটা রাজধানীকেন্দ্রিক রয়ে গেছে।

ওয়ালটন ই-প্লাজার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এস. এম. সাকিবুর রহমান জানান, ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, মোবাইল ফোন এবং হোম অ্যাপ্লায়েন্স কেনায় ফ্ল্যাট ১০ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। আর কম্পিউটার, ল্যাপটপ এবং কম্পিউটার যন্ত্রাংশে দেয়া হচ্ছে ১৫ শতাংশ ছাড়। ই-প্লাজা থেকে পণ্য অর্ডার দিতে কোনো সমস্যা হলে গ্রাহকরা ওয়ালটনের অফিশিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/Waltonbd) কিংবা হটলাইনের (১৬২৬৭ এবং ০৯৬১২৩১৬২৬৭) সাহায্য নিতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
নির্বাচিত

টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা
প্রযুক্তি সংবাদ

ফেসবুক মেসেঞ্জারের কিছু দরকারী ফিচার যা হয়ত আপনার অজানা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

১ নভেম্বর থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনছে চীন: কুক
নির্বাচিত

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনছে চীন: কুক

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার

ফ্ল্যাগশিপ কিলার রিয়েলমি এক্স৫০ প্রো ৫জি
প্রযুক্তি বাজার

কম দামে সেরা ৬ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?
প্রযুক্তি সংবাদ

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ মে ২০২০

ই-প্লাজায় ওয়ালটন পণ্যের বিক্রি বেড়েছে ৫ গুণেরও বেশি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix