Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 September 2020
বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তিনি বাঙালি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসের মহানায়ক। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটি জাতিকে দূরদর্শীতার সাথে নেতৃত্ব দিয়ে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শোষিত মানুষের পক্ষে থেকে গেছেন । এরকম একজন মানুষকে তুলনা করার জন্য পৃথিবীতে আর একজন রাজনীতিককে খুঁজে পাওয়া যাবেনা বলে মন্ত্রী উল্লেখ করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল রাতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ওয়েবিনারে বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারি ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী দেশ বিভাগের পর ১৯৪৭ সালে বাংলা ভাষার দাবি, ৪৮ সালে ছাত্র লীগ প্রতিষ্ঠা এবং ৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু দূরদর্শীতার সাথে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুদূরপ্রসারি পরিকল্পনা নিয়ে প্রতি ইঞ্চি মেপে মেপে পা ফেলেছেন। সে কারণে আজকে বঙ্গবন্ধুকে যখন স্মরণ করি তখন ভাবতে হবে বঙ্গবন্ধুর নীতি –আদর্শ নিয়ে আলোচনা খুবই জরুরী।

ষাটের দশকের রাজপথের লড়াকু সৈনিক মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধু ৪৭ সাল থেকেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করেছিলেন । ১৯৪০ সালের লাহোর প্রস্তাব পাশ কাটিয়ে দুটি সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা বঙ্গবন্ধু মেনে নেননি। ৪৭ থেকে ৭১ পর্যন্ত জনগণকে সংগঠিত করে জনগণকে সাথে নিয়ে স্বাধীনতার লড়াই করেছেন তিনি। এই ভূ-খণ্ডের গোটা জনগোষ্ঠী বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্ব অন্ধের মতো অনুসরণ করেছে। প্রতিটি ক্ষেত্রে অসীম দূরদর্শিতার মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়েছেন।

তিনি বলেন , বাঙালি ভাগ্যবান তারা একজন বঙ্গবন্ধুকে পেয়েছিলো। আমরা ভাগ্যবান তার রক্তের উত্তরসূরী শেখ হাসিনাকে পেয়েছি। তার হাত ধরেই জাতির পিতার লালিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের রূপান্তরের জন্য ২০ বছরের দরকার নেই। আমরা ২০৪১ সালের আগেই জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় সক্ষম হবো।

তিনি বলেন অতীতের তিনটি শিল্প বিপ্লব মিস করেও আমরা শেখ হাসিনার শাসনকালের ১৬ বছরে বিস্ময়কর অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। করোনাকালে যতটা ডিজিটাল পর্যায়ে চলা উচিৎ সে দিক থেকে পৃথিবীর উন্নত দেশ গুলোর তুলনায় পিছিয়ে নেই।

তিনি বলেন, পঁচাত্তর থেকে ৮১সাল পর্যন্ত পাকিস্তানের এ দেশীয় দোসররা বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দেয়নি। ৮১ সালে তিনি দেশে প্রত্যাবর্তনের পর ৯৬ সাল পর্যন্ত জনগণকে সংগঠিত করতে তিনি বঙ্গবন্ধুর পথে হেটেছেন। আজকের এই বাংলাদেশের ভিত্তিপ্রস্তর ৯৬ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করেছিলেন উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে তিনিই প্রথম ব্যক্তি যিনি নিজের হাতে কম্পিউটার এবং ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ডাক অধিদপ্তরের কেন্দ্রীয় সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল মো: সিরাজ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক হারুন উর রশিদ, বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারি ইউনিয়নের সভাপতি মুসলেম উদ্দিন হাওলাদার এবং মহা-সম্পাদক মো: খলিলুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।

ড. আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু মতো একজন রাজনীতিক পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি সারা জীবন শোষিতে অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেছেন। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি ৪৮ সালে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারিদের আন্দোলন করতে গিয়ে বহিস্কার হয়ে ছাত্রত্ব হারান কিন্তু মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরে পাওয়ার প্রস্তাব সত্বেও তিনি তা গ্রহণ করেননি। তিনি ছিলেন দুরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্র নায়ক। স্বাধীনতার পর প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করার মধ্য দিয়ে তিনি একটি মেধাবি বাংলাদেশ বিনিমার্ণের যাত্রা শুরু করেছিলেন। পরে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে
নির্বাচিত

৮ জিবি র‌্যামের এই ফোনের দাম হাতের নাগালে

অপারেটিং সিস্টেম ট্রেডমার্ক এর জন্য আবেদন করেছে হুয়াওয়ে
নির্বাচিত

অপারেটিং সিস্টেম ট্রেডমার্ক এর জন্য আবেদন করেছে হুয়াওয়ে

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত
নির্বাচিত

ইন্টারনেট শাটডাউন বাংলাদেশের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দিয়েছিল: জাপানের রাষ্ট্রদূত

টিকটক ভিডিও কতক্ষণ হওয়া উচিত
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিও কতক্ষণ হওয়া উচিত

দেড় হাজার প্রযুক্তিবিদ নিয়োগ দেবে কোয়ালিটেস্ট
প্রযুক্তি সংবাদ

দেড় হাজার প্রযুক্তিবিদ নিয়োগ দেবে কোয়ালিটেস্ট

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

Load More

ট্রেন্ডিং টপিক

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো
প্রযুক্তি সংবাদ

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2020

বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV