Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 August 2021
আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি নির্ভরতায় হুমকির মুখে পড়েছে মানুষের ‘প্রাইভেসি’ তথা ব্যক্তিগত গোপনীয়তা’। বিশেষ করে ফোনালাপ ফাঁস এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ বহির্বিশ্বের মতো বাংলাদেশেও এই গোপনীয়তাকে সুরক্ষা প্রদানের সুযোগ রয়েছে। তবে নেই আইনের কার্যকর প্রয়োগ।

প্রায় সাতশ’ বছর আগেই ব্যক্তির গোপনীয়তার বিষয়টি বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়ে আসছে। ১৩৬১ সাল থেকেই এই অধিকার স্বীকৃত। ১৮৯০ সালে হার্ভার্ড ল রিভিউতে ‘দ্য রাইট টু প্রাইভেসি’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১৯৬৪ সালে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ‘প্রাইভেসি এস এন আসপেক্ট অব হিউম্যান ডিগনিটি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করা হয়। তাতে ব্যক্তিস্বাধীনতা, ব্যক্তির মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়াও সর্বজনীন মানবাধিকার সনদপত্র, নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পৃথিবীর সব আধুনিক ব্যবস্থায় ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংরক্ষিত।

ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি উঠে এসেছে আমাদের সংবিধানেও। সংবিধানের ৪৩ অনুচ্ছেদে চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা সংরক্ষণ নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তির গোপনীয়তাকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। এমনকি বিটিআরসির আইনেও বলা হয়েছে ফোনে আড়িপাতা অপরাধ। ফোনালাপে ব্যক্তির গোপনীয়তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বিটিআরসিকে।’

২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৬ ধারা অনুযায়ী টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রতিষ্ঠা হয়। এ আইনের ধারা ৩০(চ) অনুযায়ী টেলিযোগাযোগের গোপনীয় রক্ষা নিশ্চিত করা এই কমিশনের দায়িত্ব।

ওই আইনের ৭১ ধারা অনুযায়ী আড়িপাতা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী ব্যক্তি দুই বছর কারাদণ্ড অথবা অনধিক ৫ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

স্পষ্ট বিধিবিধান সত্ত্বেও প্রায়শই নাগরিকদের এ অধিকার প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটছে দাবি করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। তারা তাদের রিট আবেদনে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সংঘটিত ২০টি আড়িপাতার ঘটনা উল্লেখ করেছেন। এ ছাড়াও রিটে বিটিআরসিকে আড়িপাতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে কমিশনকে তাদের আইনগত ভূমিকা পালনের জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।

‘আমরা দেখেছি, দেশে একটার পর একটা ঘটনায় ফোনে আড়িপাতা ও ফোনালাপ ফাঁসের ঘটনা ঘটে চলেছে। অথচ কমিশন তাদের দায়িত্ব পালন করছে না’- বললেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে ২০১৯ সালের ২৮ আগস্ট বিচারপতি মো. শওকত হোসাইন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ‘মো. আনিস মিয়া বনাম দ্যা স্টেট, ফৌজদারি আপিল নম্বর- ৬৭৯৯ এর ২০১১’ মামলায় ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন। ওই রায়ে বলা হয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও টেলিফোন সেবা প্রদানকারী কোম্পানিগুলোর দায়িত্ব সর্বাধিক। সংবিধান ও আইন অনুযায়ী ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণ তাদের দায়িত্ব।

বিটিআরসি’র লিগ্যাল অ্যাডভাইজর ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিটিআরসির কাজের অধিক্ষেত্রটি বিশাল। এখানে স্বরাষ্ট্র, তথ্য ও টেলিকমিউনিকেশনের মতো মন্ত্রণালয়গুলোর সঙ্গে একযোগে কাজ করা প্রয়োজন। এদের মধ্যে সমন্বয় করতে হবে। সময়ে সময়ে আইনের প্রসঙ্গ পরিবর্তন হচ্ছে। এগুলো পর্যবেক্ষণে প্রচুর জনবল দরকার। তবে বিটিআরসি’র বিদ্যমান আইনে ফোনে আড়িপাতার বিষয়ে বলা আছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনী যদি মনে করে তবে তারা আড়ি পাততে পারেন। তবে প্রাইভেট কোনও ব্যক্তির ক্ষেত্রে এমন কোনও সুযোগ আইনে নেই।’

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বিটিআরসির আইন অনুসারে রাষ্ট্রীয় স্বার্থে গোয়েন্দা সংস্থা সরকারের অনুমতি নিয়ে ফোনে আড়িপাততে পারে। তবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ফোনে আড়িপাতা বা ফোনালাপ ফাঁস করতে পারবে কি? এসব করতে সরকার অনুমতি দিয়েছে কিনা সেটা বিটিআরসি জানাক। আমরা রিট মামলার মাধ্যমে এসব বিষয়ে বিটিআরসির কাছে জানতে চাইবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা

জুলাই আন্দোলন নির্মূলে অপরাধের ডিলিট হওয়া তথ্য প্রমাণাদি পুনরুদ্ধার করা হচ্ছে
প্রযুক্তি সংবাদ

জুলাই আন্দোলন নির্মূলে অপরাধের ডিলিট হওয়া তথ্য প্রমাণাদি পুনরুদ্ধার করা হচ্ছে

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!
নির্বাচিত

সবচেয়ে বেশি সুরক্ষা দেয় ইলেকট্রিক্যাল মাস্ক!

মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে প্রতি ঘন্টায় টিভি ফ্রি, নিশ্চিত ক্যাশ ভাউচার
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ, ওয়াশিং মেশিনে প্রতি ঘন্টায় টিভি ফ্রি, নিশ্চিত ক্যাশ ভাউচার

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপ

প্রযুক্তিখাতের উন্নয়নে গবেষণা ও ল্যাব স্থাপনে তিন প্রতিষ্ঠানের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিখাতের উন্নয়নে গবেষণা ও ল্যাব স্থাপনে তিন প্রতিষ্ঠানের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2021

আড়িপাতা ও ফোনালাপ ফাঁস কেন অপরাধ?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix