Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিফল্ট ব্রাউজার বদলে নেওয়া যাবে না উইন্ডোজ ১১-তে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২০ আগস্ট ২০২১
যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
Share on FacebookShare on Twitter

উইন্ডোজ ১০-এর মতো চাইলেই ডিফল্ট হিসেবে ব্রাউজার বদলে নেওয়া যাবে না উইন্ডোজ ১১-তে। গোটা প্রক্রিয়াটিকেই কিছুটা বদলে দিয়েছে মাইক্রোসফট।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ সম্প্রতি জানিয়েছে, উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে ‘ডিফল্ট অ্যাপস’ নির্ধারণের বিষয়টিতে পরিবর্তন এনেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। উইন্ডোজ ১০-এর মতো করে ডিফল্ট ব্রাউজার বেছে নেওয়ার সুযোগ উইন্ডোজ ১১ ব্যবহারকারীরাও পাবেন। তবে, তা শুধু একবার।

প্রথম যখন ব্যবহারকারীরা ব্রাউজার ইনস্টল করবেন এবং ওয়েব লিংক ওপেন করবেন, তখন ব্যবহারকারীরা চাইলে সেটিকে ডিফল্ট ব্রাউজার হিসেবে নির্বাচন করে দিতে পারবেন। কিন্তু কোনো কারণে “অলওয়েজ ইউজ দিস অ্যাপ” বা ‘সবসময় এ অ্যাপটি ব্যবহার করুন’ অপশনে ক্লিক না করলে, ডিফল্ট কখনই পরিবর্তিত হবে না।

ভার্জ আরও জানিয়েছে, অন্য ব্রাউজারকে ডিফল্ট করে নিলেও সমস্যার সমাধান হচ্ছে না। এতোদিন উইন্ডোজে একবার ডিফল্ট পরিবর্তন করে নিলেই তা সব ফাইল বা লিংক এর জন্য যথেষ্ট ছিল। কিন্তু উইন্ডোজ ১১ -এর ক্ষেত্রে ব্যবহারকারীকে ফাইল বা লিংক টাইপ অনুযায়ী ডিফল্ট ঠিক করে দিতে হবে।

যেমন ক্রোমের বেলায় এইচটিএম, এইচটিএমএল, পিডিএফ, এসইচটিএমএল, সিভিজি, ডব্লিউইবিপি, এক্সএইচটি, এক্সএইচটিএমএল, এফটিপি, এইচটিটিপি এবং এইচটিটিপিএসের ডিফল্ট ফাইল পরিবর্তন করে দিতে হবে।

গোটা ব্যাপারটিকে উইন্ডোজ ১০ এর তুলনায় “অপ্রয়োজনীয় দীর্ঘ প্রক্রিয়া” হিসেবেই দেখছে ভার্জ। তাদের মতে, উইন্ডোজ ১০ দ্রুত এবং সহজে ইমেইল, ম্যাপস, মিউজক, ফটোজ, ভিডিও এবং ওয়েব ব্রাউজার অ্যাপসে ডিফল্ট নির্বাচন করার সুযোগ দেয়।

এ প্রসঙ্গে মাইক্রোসফট বলছে, “উইন্ডোজ ১১ এর মাধ্যমে, আমরা ডিফল্টস-কে আরও মূল মাত্রায় কাস্টোমাইজ ও নিয়ন্ত্রণের সুবিধা দিয়ে গ্রাহক প্রতিক্রিয়ার প্রয়োগ ঘটাচ্ছি, অ্যাপ শ্রেণীবিন্যাসকে বাদ দিচ্ছি এবং সব অ্যাপকে ডিফল্ট অভিজ্ঞতার জন্য সামনে নিয়ে আসছি।

“এই পরিবর্তনের প্রমাণ হিসেবে আমরা ক্রমাগত শুনছি এবং শিখছি, এবং গ্রাহক প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি যা উইন্ডোজকে গড়ে তুলতে সহায়তা করছে। উইন্ডোজ ১১ সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হবে এবং আমরা যদি গ্রাহক অভিজ্ঞতা থেকে বুঝি যে উন্নয়নের সুযোগ রয়েছে, তাহলে আমরা তা করব।”

পিসি ম্যাগ মন্তব্য করেছে, যথেষ্ট মানুষ ক্ষিপ্ত হলে এবং অভিযোগ করলে পরিস্থিতি পাল্টাতে পারে। অন্যান্য ব্রাউজার নির্মাতারা এরই মধ্যে এ নিয়ে ক্ষোভ জানানো শুরু করেছে।

ফায়ারফক্সের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সেলেনা ডেকেলমান বলেছেন, “আমরা উইন্ডোজের রেওয়াজ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন… উইন্ডোজ ১০ থেকেই ব্যবহারকারীদের বাড়তি এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছে ডিফল্ট ব্রাউজার নির্ধারণ করতে এবং তা বজায় রাখতে। এই প্রতিবন্ধকতাগুলো বিভ্রান্তিমূলক এবং দেখে মনে হয় মাইক্রোসফটের নয় এমন ব্রাউজারের প্রতি মাইক্রোসফটের পছন্দকে দুর্বল করে দিচ্ছে।”

অন্যদিকে, টুইটারে এর সমালোচনা করেছেন ‘গুগল ফর অ্যান্ড্রয়েড, ক্রোম, ক্রোম ওএস প্লে অ্যান্ড ফটোসের’ জ্যৈষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহাইমার। তিনি লিখেছেন, “উইন্ডোজ আপনাকে সবচেয়ে বেশি বেছে নেওয়ার সুযোগ দেয়। আশা করি ওই দাবি রক্ষাতেই, এটি শুধু ডেভেলপার প্রিভিউয়ের মধ্যেই থাকবে এবং উইন্ডোজ ১১ সংস্করণের সঙ্গে আসবে না। এটি কোনোভাবেই ‘বেছে’ নেওয়া নয়।”

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইন্ডোজ ১১

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

আর ‘ফ্রি’ নেই ফেসবুক!

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
প্রযুক্তি সংবাদ

আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস: অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিল, নতুনদের সুযোগ দেওয়ার নির্দেশ

জুনে আসছে সাশ্রয়ী দামের নতুন আইফোন
প্রযুক্তি সংবাদ

জুনে আসছে সাশ্রয়ী দামের নতুন আইফোন

করোনাকালীন সময়ে উইতে মিলিয়ন টাকার মাছ মাংস বিক্রি করলেন নাজমুল
ই-কমার্স

করোনাকালীন সময়ে উইতে মিলিয়ন টাকার মাছ মাংস বিক্রি করলেন নাজমুল

জাপানের বাজারে গ্রিন হাইড্রোজেন বিপণনের যৌথ উদ্যোগ আদানির
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক অবকাঠামো খাতে শীর্ষে আদানির ক্রেডিট প্রোফাইল

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়
নির্বাচিত

হ্যাকিং থেকে আইফোন সুরক্ষার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ
প্রযুক্তি সংবাদ

ঈদের বিরতি শেষে জমজমাট ওয়ালটন স্মার্ট ফ্রিজ ঢাকা প্রিমিয়ার লিগ

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’
সোশ্যাল মিডিয়া

সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন
নির্বাচিত

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

বাজারে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ডেল। নতুন মডেলটির...

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ আগস্ট ২০২১

ডিফল্ট ব্রাউজার বদলে নেওয়া যাবে না উইন্ডোজ ১১-তে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix