Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২২ সালে আইটি খাত সরকারি ব্যয় ৫৫ হাজার কোটি ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 4 September 2021
২০২২ সালে আইটি খাত সরকারি ব্যয় ৫৫ হাজার কোটি ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

আগামী বছর তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে সরকারি ব্যয় ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৫ হাজার ৭৩০ কোটি ডলারে দাঁড়াবে। মহামারীর ফলে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হওয়ায় এ খাতে সরকারি ব্যয় বাড়বে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গার্টনার সম্প্রতি এমনই পূর্বাভাস দেয়।

কানেক্টিকাটভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠানটি তাদের সর্বশেষ প্রতিবেদনে জানায়, বিদ্যমান আইটি অবকাঠামো ও অ্যাপ্লিকেশন আধুনিকীকরণ এবং ডিজিটাল সরকার ব্যবস্থায় রূপান্তর আগামী কয়েক মাসের গুরুত্বপূর্ণ সরকারি অগ্রাধিকার। অন্যান্য যেসব খাতে বিনিয়োগ বাড়বে, তার মধ্যে রয়েছে গ্রাহকসেবার মান উন্নয়ন ও কর্মীদের উন্নত প্রশিক্ষণ।

গার্টনারের গবেষণাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইরমা ফ্যাবিউলার বলেন, কভিড-১৯ মহামারীর কারণে জনস্বাস্থ্যে সৃষ্ট অনিশ্চয়তা ও অব্যাহত রূপান্তরের বিষয়টি মাথায় রেখে ডিজিটাল প্রযুক্তিতে সরকার বিনিয়োগ বৃদ্ধি চালিয়ে যাবে। গত দেড় বছরে মহামারী যে বিঘ্ন ঘটিয়েছে তাতে ডিজিটাল সরকারের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দাঁড়িয়েছে যে পাবলিক পলিসি ও প্রযুক্তি অবিচ্ছেদ্য অংশ।

গার্টনার বলছে, আইটি খাতে সরকারি ব্যয় বৃদ্ধিতে প্রধান ভূমিকা থাকবে বিভিন্ন সরকার কর্তৃক গৃহীত আর্থিক সহায়তা প্যাকেজ। গত মার্চে আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্টের আওতায় ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ে নেক্সট জেনারেশন ইইউ ফান্ডের জন্য ৯৫ হাজার ৫৭০ কোটি ডলার বরাদ্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা, সামাজিক কর্মসূচি, সাইবার নিরাপত্তা শিক্ষা এবং ডিজিটাল অন্তর্ভুক্তিতে ওই তহবিল ব্যয় হবে। আগামী বছর সরকারগুলো তাদের মোট আইটি বরাদ্দের ৬৪ শতাংশ ব্যয় করবে সেবা ও সফটওয়্যার খাতে। যাতে সরকারি সেবার গতিশীলতা, দৃঢ়তা ও নিরাপত্তা বৃদ্ধি পায়।

গার্টনারের প্রতিবেদনে বলা হয়, ছয়টি খাতের মধ্যে আইটি সেবাতে সর্বোচ্চ ২০ হাজার ৩৯০ কোটি ডলার ব্যয় হবে, যা মোট ব্যয়ের ৩৭ শতাংশ। বাকি ৩৫ হাজার ৩৩০ কোটি ডলার ব্যয় হবে সফটওয়্যার, টেলিকম সার্ভিস, ইন্টারনাল সার্ভিস, ডিভাইস ও ডাটা সেন্টার আপগ্রেড করে।

করোনার ফলে সৃষ্ট অভূতপূর্ব জনচাহিদার কথা মাথায় রেখে সরকারগুলো আইটি অবকাঠামোতে ব্যয় বাড়াচ্ছে। গার্টনারের প্রাক্কলন, ২০২৫ সালের মধ্যে প্রায় ৫০ শতাংশ সরকারি প্রতিষ্ঠান তাদের গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আধুনিকীকরণ করবে, যাতে কার্যক্রম পরিচালনায় গতিশীলতা বৃদ্ধি পায়। কার্যকারিতা বৃদ্ধি ও ডাটা নিরাপত্তা নিশ্চিতে সরকারি ক্লাউড সেবা নিয়ে ভাবছে বিভিন্ন দেশের সরকার।

মহামারীর ফলে ডিজিটাল সরকারে রূপান্তরে নাগরিকদের ডিজিটাল আইডেনটিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল আইডেন্টিটি নির্ভরতা বাড়াতে সরকারগুলোর সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দাঁড়াচ্ছে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন চালু হওয়া হক ইলেকট্রনিক্সে সব পণ্যে ১০ শতাংশ ছাড়
প্রযুক্তি সংবাদ

নতুন চালু হওয়া হক ইলেকট্রনিক্সে সব পণ্যে ১০ শতাংশ ছাড়

সাইবার নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ

ঘণ্টায় ১৫০ কি.মি যাবে এই মোটরসাইকেল, দাম ৩ লাখ
অটোমোবাইল

ঘণ্টায় ১৫০ কি.মি যাবে এই মোটরসাইকেল, দাম ৩ লাখ

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে
প্রযুক্তি সংবাদ

পরিবর্তন আসছে গুগল ক্রোমের লোগোতে

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন
নির্বাচিত

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা
নির্বাচিত

পাহাড় থেকে পড়ে আইফোনের কারণে প্রাণ রক্ষা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 September 2021

২০২২ সালে আইটি খাত সরকারি ব্যয় ৫৫ হাজার কোটি ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV