Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশেই তৈরি হচ্ছে স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোন, কতটা মানসম্মত ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 March 2022
দেশেই তৈরি হচ্ছে স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোন, কতটা মানসম্মত ?
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির এই যুগে স্মার্টফোন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস। যোগযোগ বজায় রেখে যা আমাদের নিত্যসঙ্গী। এই ডিভাইস দ্রুতগতির এবং ইন্টারকানেক্টেড যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছে। যা আমাদের জীবনকে সহজ করেছে।

সম্প্রতি স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এস২২ সিরিজের সর্বশেষ সংস্করণ। মডেল গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং সবসময়ই গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড।

উন্নতমানের ক্যামেরা, প্রাণবন্ত ছবি ও ভিডিও, দুর্দান্ত গতির ৪ ন্যানোমিটার প্রসেসর ও এস-পেন গ্যালাক্সি এস২২ আল্ট্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যারা গতানুগতিক জীবনধারার বাইরে ভিন্ন কিছু চান, তাদের জন্য দেশের কারখানাতেই অত্যন্ত দক্ষতার সঙ্গে এই নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে।
গ্যালাক্সি এস২২ আল্ট্রার যে দিকটি প্রথমেই ব্যবহারকারীদের নজর কাড়বে তা হচ্ছে এর ফ্যাশনেবল ডিজাইন। স্লিম গড়নের আকর্ষণীয় ফ্রেমযুক্ত ডিভাইসটির নিখুঁত ডিজাইন চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। আপনি যদি ফ্যাশনসচেতন হয়ে থাকেন এবং ফোনকে আপনার ফ্যাশনের অংশ বলে মনে করেন, এই ডিভাইসটি নিশ্চিতভাবে আপনাকে মুগ্ধ করবে। স্যামসাং গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি এস২২ সিরিজের বিভিন্ন ফিচারের সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২ এক্স ডিসপ্লে রয়েছে। সুবিশাল ডিসপ্লে থাকায় স্ক্রিনে একসাথে আরও বেশি কনটেন্ট দেখা যায় এবং স্বাচ্ছন্দ্যে এসব কনটেন্ট উপভোগ করা যায়।

শক্তিশালী গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪ ন্যানোমিটার) প্রসেসর, যা ফোন ব্যবহারের প্রায় প্রতি ক্ষেত্রেই বিশ্বমানের সুবিধা প্রদান করে। ৪ ন্যানোমিটারের চিপসেট এখন পর্যন্ত গ্যালাক্সি সিরিজের সবচেয়ে দ্রুতগতির চিপ এবং স্মার্টফোনের প্রযুক্তিতে এটি অন্যতম বিশাল অগ্রগতি। এর ফলে, ব্যবহারকারীরা রাতে অসাধারণ ছবি তুলতে পারবেন, দিন-রাত যেকোনো সময় ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে এবং এটি মোবাইল ও গেমিংয়ে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে।

গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে একটি চমৎকার ক্যামেরা সেট-আপ, যাতে আছে ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো ক্যামেরা এবং ৪০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। উজ্জ্বল লেন্স রিংয়ের মাঝে ডিভাইসটির লিনিয়ার ক্যামেরা, ফোনের পেছনে ক্যামেরা আইল্যান্ডে ভাসছে বলে মনে হয়।

samsungপ্রো-গ্রেড ক্যামেরার হার্ডওয়্যার এবং সফটওয়্যারে নতুনত্ব আনার মাধ্যমে স্যামসাং এর অন্যতম চমকপ্রদ উদ্ভাবন ‘নাইটগ্রাফি’ চালু করেছে। অটো ফ্রেমরেট আলোর পরিমাণ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো এফপিএস প্রদান করে। ৪ ন্যানোমিটার প্রসেসরের সাথে সুপার নাইট সল্যুশন প্রত্যেক ফ্রেমের নয়েজ দূর করে এবং এর ফলে আপনি নিখুঁতভাবে সূর্যদয় থেকে সূর্যাস্ত ফোনে ধারণ করতে পারবেন। পরিস্থিতি আর চারপাশের আলোর অবস্থা যেমনই হোক না কেনো, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই লেন্সগুলোর সাহায্যে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।

প্রথমবারের মতো, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনে বিল্ট-ইন এস পেন নিয়ে এসেছে। ফোনের নিচ থেকে বের করে এর সাহায্যে খুব সহজেই ফোনে লেখা, স্কেচ করা বা যেকোনো ফিচার নিয়ন্ত্রণ করা যায়। স্যামসাং নোটের উন্নত ল্যাটেন্সির জন্য প্রতিটি স্ট্রোক কাগজে লেখা কালির মতোই মনে হবে এবং এতে আপনি দ্রুত টুকে রাখা আপনার আইডিয়াকে সহজেই পাঠযোগ্য লেখায় রূপান্তর করতে পারবেন। এছাড়া, এতে রয়েছে শক্তিশালী ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যার ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে দীর্ঘক্ষণ গেম খেলতে পারবেন, যা পরবর্তীতে তাদের ফোনে অন্য কাজ করার ক্ষেত্রেও কোনো সমস্যা সৃষ্টি করবে না। দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকায়, উন্নত এআইয়ের মাধ্যমে যেভাবে ফোনটি প্রতিদিন ব্যবহার করা হয় তার ওপর ভিত্তি করে ডিভাইসটি নিজেকে খাপ খাইয়ে নেয়। ৪৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে স্মার্টফোনটি সারাদিন চালানো যায়। এছাড়াও, গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে আইপি৬৮ গ্রেড প্রটেকশন ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম’র একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।

এই অসাধারণ ফিচারগুলো ছাড়াও, গ্যালাক্সি এস২২ আলট্রা বিশ্বের প্রথম স্মার্টফোন, যার ক্রিটিকাল কম্পোনেন্টগুলো সমুদ্রের বর্জ্য পদার্থ থেকে তৈরি।

ব্যতিক্রমী এই ফোনটি অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দিতে স্যামসাং বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার ডিল প্রদান করছে। ১৫ হাজার টাকায় প্রি-বুকিংয়ের মাধ্যমে গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা গ্যালাক্সি বাডস প্রো পাবেন। এর সাথে, নির্দিষ্ট ডিভাইস এক্সচেঞ্জে ১০ টাকা বোনাস ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন। ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টে স্যামসাং দিচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং শুধুমাত্র ৫ হাজার টাকা পরিশোধ করলে “গ্যালাক্সি অ্যাশিয়ুরড” থেকে ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক পাওয়া যাবে।

এছাড়াও, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ফোনটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্যামসাংয়ের রয়েছে বেশ কয়েকটি পেমেন্ট পার্টনার। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস এবং আইপিডিসি’র গ্রাহকরা ইএমআই’তে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা সিটি অ্যামেক্স’র জন্য ৫ হাজার পর্যন্ত বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশনের সুযোগ পাবেন। আইপিডিসি ইজেড’র সাথে ২৪ মাস পর্যন্ত কার্ডহীন ০ শতাংশ ইএমআই উপভোগ করা যাবে।

ফোনটির দাম ১ লাখ ৪৩ হাজার ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
প্রযুক্তি সংবাদ

আইফোন নিয়ে প্রচলিত ৫ মিথ ও বাস্তবতা

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল
প্রযুক্তি সংবাদ

বিশ্ববাজারে স্মার্টফোন রফতানিতে শীর্ষে স্যামসাং

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক
নির্বাচিত

ইলন মাস্ক: করোনাভাইরাসের চেয়ে গাড়ি দূর্ঘটনা মারাত্মক

এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার
প্রযুক্তি সংবাদ

এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পারবে মার্কিন প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 March 2022

দেশেই তৈরি হচ্ছে স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোন, কতটা মানসম্মত ?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix