Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্লাউড কম্পিউটিংয়ে ভর করে শক্তিশালী প্রান্তিক মাইক্রোসফটের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 April 2022
সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
Share on FacebookShare on Twitter

ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধিতে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে আয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে মাইক্রোসফট। সম্প্রতি প্রকাশিত উপাত্তে দেখা গেছে জানুয়ারি-মার্চ প্রান্তিকে মাইক্রোসফটের আয় হয়েছে ৪ হাজার ৯৪০ কোটি ডলার। বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত কোম্পানিটির নিট আয় ১ হাজার ৬৭০ কোটি ডলার। খবর দ্য ভার্জ ও সিএনবিসি।

সম্প্রতি এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, ৩১ মার্চ শেষ হওয়া প্রান্তিকে (মাইক্রোসফটের তৃতীয় প্রান্তিক) তাদের আয় বছরওয়ারি ১৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগের প্রান্তিকে মার্কিন প্রযুক্তি জায়ান্টটির আয় বেড়েছিল যেখানে ২০ শতাংশ। গত প্রান্তিকে মাইক্রোসফটের মোট আয়ের ২৯ শতাংশ এসেছে ক্লাউড ও সার্ভার পরিষেবা থেকে। এ সেগমেন্টে মাইক্রোসফটের আয় ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৪০ কোটি ডলার। গত প্রান্তিকে অ্যাজার ও অন্যান্য ক্লাউড পরিষেবা ৪৬ শতাংশ সম্প্রসারণ হয়েছে। স্ট্রিটঅ্যাকাউন্টের জরিপে যেখানে ৪৩ দশমিক ৬ শতাংশ সম্প্রসারণের পূর্বাভাস দেয়া হয়েছিল। বিশ্লেষকদের সঙ্গে এক সম্মেলনে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা জানান, গত প্রান্তিকে অন্তত ১০ কোটি ডলার মূল্যমানের ক্লাউড চুক্তি দ্বিগুণেরও বেশি বেড়েছে।

কোম্পানিটির বিক্রয় ও বিপণন ব্যয় আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়ে ৫৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মাইক্রোসফট যে সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তিন বছরের সর্বোচ্চ বিক্রয় ও বিপণন ব্যয়ে তা স্পষ্ট হয়ে উঠেছে।

সরবরাহ সংকট ও চাহিদায় শ্লথগতিতে ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রি যখন কমছে এবং ক্রোমবুক বিক্রি পড়তির দিকে, তখন মাইক্রোসফটের আয়ের উপাত্ত বেশ আশাব্যঞ্জক। এমনকি তা রেফিনিটিভ ডাটার বিশ্লেষকদের ৪ হাজার ৯০৫ কোটি ডলার আয়ের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। তবে মাইক্রোসফটের এক্সবক্স বিক্রি ১১ বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশের সময় জানান, বর্তমানে মাইক্রোসফট ক্লাউডে গেম স্ট্রিমিং করছেন এক কোটিরও বেশি গ্রাহক।

পিসি বিক্রেতাদের কাছে উইন্ডোজের লাইসেন্স বিক্রি করে মাইক্রোসফটের আয় ১১ শতাংশ বেড়েছে। যদিও এ সময়ে পিসি বিক্রি কমেছে। গার্টনারের উপাত্তে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে বৈশ্বিক পিসি বিক্রি ৬ দশমিক ৮ শতাংশ কমেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মাইক্রোসফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ক্রোম লাইট আনলো গুগল

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ৫জি ফোনের বাজারে শীর্ষে ভিভো

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট
নির্বাচিত

ট্রিলিয়ন ডলার ক্লাবে এবার মাইক্রোসফট

অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে ছাড়িয়ে আবারো বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এনভিডিয়া

বিপ কলের বিদেশি বাজারে বাংলাদেশিরা শীর্ষে
নির্বাচিত

বিপ কলের বিদেশি বাজারে বাংলাদেশিরা শীর্ষে

স্মার্টফোনে চলবে শুধু সরকার অনুমোদিত অ্যাপ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে চলবে শুধু সরকার অনুমোদিত অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি
নির্বাচিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 April 2022

ক্লাউড কম্পিউটিংয়ে ভর করে শক্তিশালী প্রান্তিক মাইক্রোসফটের

Techzoom.TV |
TechzoomTV