Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
‘আপত্তিকর কনটেন্ট’ বন্ধ করতে সক্ষম নয় বিটিআরসি, সমাধান কী
Share on FacebookShare on Twitter

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে উদ্যোগ আছে অনেক। কিন্তু এত উদ্যোগ থাকার পরও পুরোপুরি নিরাপদ করা যাচ্ছে না ইন্টারনেট। তাই টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এমন একটি প্রযুক্তি বসাতে চায়, যা ব্যবহার করলে ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিত হবে। দেশের ভেতরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য মাধ্যমের ক্ষতিকর ও আপত্তিকর লিংক, কনটেন্ট প্রদর্শিত হবে না।

যদিও বিটিআরসির সামাজিক যোগাযোগ মাধ্যম (ইউটিউব থেকেও) থেকে সরাসরি আপত্তিকর লিংক সরানো, কনটেন্ট ব্লক করার মতো সক্ষমতা নেই। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ বরাবর অনুরোধ পাঠিয়ে থাকে। ওইসব সামাজিক মাধ্যমগুলো তাদের গাইডলাইন ও কমিউনিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে যায়— এমন সব লিংক বা কনটেন্ট সরিয়ে বাংলাদেশের অনুরোধ রাখে। এটাকেই সফলতা হিসেবে দেখানো হয়। বিটিআরসি এমন একটি প্রযুক্তি বসাতে চায়, যা দিয়ে কমিশন সরাসরি আপত্তিকর সব লিংক অপসারণ, ব্লক করতে পারবে। ফলে দেশের ভেতরে সেসব আর প্রদর্শিত হবে না।

এমনই একটি কারিগরি ব্যবস্থা স্থাপনের জন্য বাজার পর্যালোচনা করে সম্ভাব্য কারিগরি সলিউশন প্রস্তাব করতে বিটিআরসি একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে। ১১ সদস্যের ওই কমিটির প্রধান বিটিআরসির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশের ইন্টারনেট গ্রাহকদের সর্বনিম্ন সম্পৃক্ততার বিষয়টি বিবেচনায় রেখে কমিটি এমন একটি কারিগরি সলিউশন প্রস্তাব করবে— যার মাধ্যমে কোনও সামাজিক মাধ্যম, ওয়েব সাইটের ক্ষতিকর ও আপত্তিকর লিংক বা কনটেন্ট বন্ধ করা যায়, বা প্রদর্শিত না হয়, সে কার্যক্রম বিটিআরসি থেকে সরাসরি সম্পাদন করা যাবে।

বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, কমিটির কাজ এখনও শুরু হয়নি। শিগগিরই শুরু হবে বলে জানতে পেরেছি।

বাংলা ট্রিবিউন জানতে পেরেছে, গত বছরের ৬ অক্টোবর জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় রাষ্ট্রবিরোধী বা জনসাধারণের জন্য ক্ষতিকর কনটেন্ট ব্লক বা অপসারণ কার্যক্রম জোরদার করতে হবে মর্মে সিদ্ধান্ত দেন। এটা বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপত্তিকর লিংক সরানো, কনটেন্ট ব্লক করার বিষয়ে বিটিআরসির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নির্ভরশীলতা থাকলেও দেশে বিকল্প ব্যবস্থাও রয়েছে স্বল্প পরিসরে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন টেলিযোগাযোগ অধিদফতর (ডট) সাইবার থ্রেট ডিটেকশন রেসপন্স (সিটিডিআর) এর মাধ্যমে বিটিআরসির নির্দেশনা মোতাবেক ওয়েবসাইট ব্লক করা গেলেও কোনও একটি ওয়েবসাইটের নির্দিষ্ট কনটেন্ট ব্ন্ধ করার কার্যক্রম গ্রহণ করতে পারে না। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপত্তিকর কনটেন্ট এবং ডোমেইন বন্ধ করার জন্য টেলিযোগাযোগ অধিদফতর (ডট) ২০১৮ সালে একটি কারিগরি ব্যবস্থা স্থাপন করে। যার মাধ্যমে বিটিআরসি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ধারা (৮) অনুযায়ী, ব্যবস্থা গ্রহণ করে থাকে। তবে বর্তমানে ওই সিস্টেমের মাধ্যমে শুধু ওয়েবসাইট বা ডোমেইন এবং স্বল্প সংখ্যক প্রি-ইনস্টলড অ্যাপ বন্ধ করা যায়। আরও জানা যায়, সিটিডিআর কারিগরি ব্যবস্থার মাধ্যমে সরাসরি কোনও কোনও কনটেন্ট বন্ধ বা অপসারণ করা সম্ভব হয় না। তবে ওই সিস্টেমের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কনটেন্ট ফিল্টার করা সম্ভব হয়ে থাকে।

বিটিআরসি মনে করে, ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেটের জন্য এমন একটি কারিগরি ব্যবস্থা বা সলিউশন চালু করা দরকার হবে, যাতে অনিরাপদ সাইট বা কনটেন্ট দেশে প্রদর্শিত না হয়। এজন্য এমআইটিএম (ম্যান ইন দ্য মিডল) পদ্ধতির সম্ভাব্য সলিউশন স্থাপনের মাধ্যমে সব ইন্টারনেট ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে নিরাপদ ইন্টারনেট বা সেফ ইন্টারনেট ব্যবহারের সম্মতি প্রদান করতে হবে। অন্যথায়, ওই গ্রাহক বাংলাদেশের কোথাও কোনও ইন্টারনেট সার্ভিস পাবেন না।

এ বিষয়ে জানতে চাইলে দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র সভাপতি এমদাদুল হক বলেন, ‘এটা চাইলেই বিটিআরসি করতে পারে। উদ্যোগটা ভালো। তবে ডটের ডিপিআই (ডিপ প্যাকেট ইন্সপেকশন) প্রযুক্তিতে যেমন দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কানেকশন বা লিংক দেওয়া আছে, তেমনই বিটিআরসিকেও আইআইজিগুলোকে লিংক দিতে হবে।’ সুত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার
প্রযুক্তি সংবাদ

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে
অটোমোবাইল

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

অপো এফ১৯ প্রো: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

যেই কয়টি কারণে আপনি অপো এফ১৯ প্রো ফোনটি কিনবেন

এমডব্লিউসি ২০২৫-এ এআই ও ইকো-টেক উদ্ভাবন দেখালো ইনফিনিক্স
প্রযুক্তি বাজার

এমডব্লিউসি ২০২৫-এ এআই ও ইকো-টেক উদ্ভাবন দেখালো ইনফিনিক্স

শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত ফোন আনছে, দাম হাতের নাগালে
নির্বাচিত

শাওমি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত ফোন আনছে, দাম হাতের নাগালে

যেভাবে ফোনকলে কম্পিউটারে রিভিস করা যায়!
কিভাবে করবেন

যেভাবে ফোনকলে কম্পিউটারে রিভিস করা যায়!

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

ই-জিএসএম তরঙ্গে ইনডোর নেটওয়ার্ক শক্তিশালী করছে বিটিআরসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix