Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০ কোটি চাকরি হারিয়ে যেতে পারে এআইয়ের কারণে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 March 2023
২০২০ সালে ২৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি করবে এআই
Share on FacebookShare on Twitter

৩০ কোটি চাকরির জায়গা নিয়ে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই- এমনই দাবি করছে শীর্ষ এক মার্কিন বিনিয়োগ ব্যাংকের প্রতিবেদন।

সম্প্রতি ব্যপক জনপ্রিয়তা পাওয়া ব্যবস্থাটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সামগ্রিক কর্মশক্তির এক চতুর্থাংশ চাকরির জায়গা নিতে পারে- এমন ধারণার প্রতিফলনই মিলল ‘গোল্ডম্যান স্যাকস’-এর প্রতিবেদনে। তবে, এই ব্যবস্থার মাধ্যমে নতুন চাকরি ও উৎপাদনশীলতাও বাড়তে পারে বলে অনুমান রয়েছে।

এই ব্যবস্থার কারণে ধীরে ধীরে বৈশ্বিকভাবে উৎপাদিত পণ্য ও পরিষেবার সামগ্রিক বার্ষিক মূল্য সাত শতাংশ বেড়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আর মানুষের কাজ থেকে আলাদা করা যায় না বিভিন্ন এমন কনটেন্ট তৈরিতে সক্ষম ‘জেনারেটিভ এআই’কে ‘বড় এক অগ্রগতি’ হিসেবে প্রতিবেদনে আখ্যা দেওয়ার কথা উল্লেখ করেছে বিবিসি।

কর্মসংস্থানের সম্ভাবনা
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সরকার। তারা বলছে, শেষ পর্যন্ত এটি ‘গোটা অর্থনীতিকে উৎপাদনশীল’ করে তুলবে। এর প্রভাব নিয়েও নিজ দেশের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেছে তারা।

“আমরা এটি নিশ্চিত করতে চাই, যুক্তরাজ্যে আমাদের কাজ করার ধরনের পরিপূরক হিসেবে কাজ করছে এআই। আর এতে কোনো ব্যাঘাতও ঘটছে না।” –ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’কে বলেন দেশটির প্রযুক্তি সচিব মিশেল ডনেলান।

ওই প্রতিবেদন অনুসারে, এআই’র প্রভাবে বিভিন্ন সেক্টরে পরিবর্তন আসবে, যেখানে প্রশাসনিক খাতের ৪৬ শতাংশ ও আইনি পেশার ৪৪ শতাংশ কার্যক্রম স্বয়ংক্রিয় উপায়ে প্রচালিত হতে পারে। তবে, নির্মাণ ও রক্ষণাবেক্ষণভিত্তিক খাতে যথাক্রমে ছয় ও চার শতাংশ ভূমিকা রাখবে এআই।

এর আগে এআই ইমেজ জেনারেটর নিয়ে কয়েকজন চিত্রশিল্পীর উদ্বেগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ। তাদের শঙ্কা হলো, এই টুল তাদের কর্মসংস্থানের সম্ভাবনায় আঘাত হিসাবে আসতে পারে।

‘তুলনামূলক কম বেতন’
“আমি যে বিষয়টি সম্পর্কে নিশ্চিত সেটা হলো, জেনারেটিভ এআই কতগুলো চাকরি প্রতিস্থাপন করবে, তা জানার কোনো উপায় নেই।” –বিবিসি’কে বলেন অক্সফোর্ড ইউনিভার্সিটি মার্টিন স্কুলের ‘ফিউচার-অফ-ওয়ার্ক’ পরিচালক কার্ল বেনেডিক্ট।

“উদাহরণ হিসেবে, চ্যাটজিপিটি তুলনামূলক গড়পড়তা লেখনীর দক্ষতা থাকা লোকজনকে প্রবন্ধ ও আর্টিকেল তৈরির সুবিধা দেয়।”“এতে তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন সংবাদকর্মীরা। আর আমরা যদি এই ধরনের কার্যক্রমে ব্যপক চাহিদা দেখতে না পাই, তবে এর ফলে তাদের বেতনও কমে যেতে পারে।”

“জিপিএস প্রযুক্তি ও উবারের মত প্ল্যাটফর্ম চালুর বিষয়টিই বিবেচনা করে দেখুন। হঠাৎ করে লন্ডনের সকল রাস্তা চেনার গুরুত্ব কমে গেল। আর এর ফলে নতুন যারা এই পেশায় এসেছেন, তাদের বেতনও কমে গেছে। আমাদের গবেষণা অনুসারে এই সংখ্যা ১০ শতাংশের কমবেশি।”

“এর ফলাফল হিসেবে বেতন কমেছে, চালকের সংখ্যা নয়।”“আগামী কয়েক বছরে জেনারেটিভ এআই তুলনামূলক বিস্তৃত সৃজনশীল শ্রেণির কার্যক্রমে সম্ভবত একই ধরনের প্রভাব ফেলবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 
প্রযুক্তি সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার
অটোমোবাইল

এল যুগান্তকারী ব্যাটারি, এক চার্জে গাড়ি যাবে হাজার কিলোমিটার

যেসব বিষয়ে খেয়াল রাখলে হ্যাং করবে না স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫৯ শতাংশ নারীর হাতে নেই স্মার্টফোন

নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস
প্রযুক্তি সংবাদ

নিরবচ্ছিন্ন সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহে ওয়ালটন নিয়ে এলো সোলার হাইব্রিড আইপিএস

এড টেক স্টার্টআপ ‘দক্ষ’র প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত
প্রযুক্তি সংবাদ

এড টেক স্টার্টআপ ‘দক্ষ’র প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

Load More

ট্রেন্ডিং টপিক

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ
প্রযুক্তি সংবাদ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

গ্লোবাল টেকনোলজি এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড আইটেল নির্ভরযোগ্য স্মার্টলাইফ পণ্য...

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2023

৩০ কোটি চাকরি হারিয়ে যেতে পারে এআইয়ের কারণে

Techzoom.TV |
TechzoomTV