Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 July 2023
রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় গ্রেফতার ১
Share on FacebookShare on Twitter

ই-কমার্স সাইট রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে প্রতারণার ঘটনায় আল ইমরান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি জানায়, ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ই-কমার্স সাইট রবিশপের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে আল ইমরান জুয়েলকে বুধবার রাতে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নকল রবিশপ ওয়েবসাইটের ব্যাকআপ কপি সংবলিত একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল হোসেইন তুহিন জানান, ই-কমার্স সাইট রবিশপের ওয়েবসাইট robishop.com.bd এর অনুকরণে robishoper.com নামের ভুয়া ওয়েবসাইট ও Robi Bangladesh নামে ফেসবুক পেইজ বানিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রির নামে অর্থ আত্মসাৎ করে আসছিল জুয়েল। এ বিষয়ে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি বাংলাদেশ কর্তৃপক্ষ ১০ জুলাই গুলশান থানায় একটি মামলা দায়ের করে। মামলাটি তদন্তের ধারাবাহিকতায় প্রতারক চক্রটিকে শনাক্ত করে মূলহোতা জুয়েলকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ইতোপূর্বেও এ প্রতারক চক্রটি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়া ওয়েবসাইট যেমন- daraz.cl, realme.city বানিয়ে সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করেছিল। গ্রেফতারকৃত জুয়েলকে গুলশান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। পরে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংশ্লিষ্টরা জানান, প্রতারক চক্রটি জাপানভিত্তিক ডোমেইন ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান web.z.com থেকে ডোমেইন এবং বাংলাদেশভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান allothost.com থেকে হোস্টিং কিনে robishop.com.bd এর অনুকরণে robishoper.com নামে একটি ওয়েবসাইট তৈরি করে। পরে বিভিন্ন পণ্যে ৫০-৭০% পর্যন্ত আকর্ষণীয় ছাড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করতো। বিজ্ঞাপন তৈরির জন্য ব্যবহার করা হতো অন্যান্য ই-কমার্স সাইট থেকে ক্লোন করা ছবি।

ভোক্তাদের বিভ্রান্ত করতে সে Robi Bangladesh নামে একটি ফেসবুক পেজও তৈরি করেছিল। সাধারণ মানুষ এ ওয়েবসাইট ও ফেসবুক পেজকে প্রকৃত রবিশপের সাইট মনে করে কেনাকাটা করার জন্য robishoper.com ওয়েবসাইটে দেয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে টাকা পরিশোধ করতো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সফেসবুক পেজরবিশপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ ফোন বন্ধে ব্যর্থ সরকার!
প্রযুক্তি সংবাদ

আতঙ্ক নেই গ্রাহকের: ১৬ ডিসেম্বরের আগের সব ফোনই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস
নির্বাচিত

এল কর্নিং গরিলা গ্লাস ভিক্টস

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প
নির্বাচিত

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা
নির্বাচিত

সহজে ঋণ পাবেন ভার্চুয়াল কার্ডধারী ফ্রিল্যান্সাররা

টেকনো পোভা ২ সাশ্রয়ী মূল্যে ৭ হাজার এমএএইচ ব্যাটারির ফোন
নির্বাচিত

টেকনো পোভা ২ সাশ্রয়ী মূল্যে ৭ হাজার এমএএইচ ব্যাটারির ফোন

আইফোন ১২ বাজারে আসছে অক্টোবরে
নির্বাচিত

আইফোন ১২ বাজারে আসছে অক্টোবরে

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 July 2023

রবিশপের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণায় গ্রেফতার ১

Techzoom.TV |
TechzoomTV