Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খন্ডিত নয়, পূর্ণাঙ্গভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 3 May 2019
খন্ডিত নয়, পূর্ণাঙ্গভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন সে আদর্শের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারলেই এটি তার সোনার বাংলা হবে। শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের সুফল পেতে রাজনৈতিক আদর্শ খোঁজার জন্য চেষ্টা করার দরকার হবে না, তার আদর্শ বঙ্গবন্ধুরই আদর্শ।

মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সেমিনার কক্ষে শহীদজননী জাহানারা ইমামের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও জাহানারা ইমামের আন্দোলন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর প্রজ্ঞা তুলে ধরে বলেন, জাতির পিতা অসাধারণ ধ্যান ধারনা কল্পনা করাও কঠিন। তিনি তার চারপাশের সাম্প্রদায়িকতাকে জয় করে ভাষা রাষ্ট্ প্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, জাতির পিতার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি ছিল সুখি সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর কর্মসূচি। অথচ বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচিটি ঘোষণা করেছিলেন, আমরা পারত পক্ষে তা আলোচনার পাদপীঠে আনতে চাই না, এর ক্ষতিটা আমাদেরই হচ্ছে, বলেন মোস্তাফা জব্বার।

তিনি বলেন একটি মজার বিষয় হচ্ছে, পূঁজিবাদী দুনিয়া থেকে প্রণীত এসডিজি‘র লক্ষ্যমাত্রায় এক, দুই বা দশের অভীষ্ট লক্ষ্যসমূহের মূল বিষয় হচ্ছে শোষণ-দারিদ্র ও বৈষম্য হীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু ঘোষিত দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বস্তুত শোষণ-বঞ্চনা-বৈষম-দারিদ্রহীন বাংলাদেশ গড়ে তোলার কর্মসূচি।।

মন্ত্রী বলেন, সংবিধানে বিদ্যমান রাষ্ট্রীয় মূল চার নীতি বাস্তবায়নের মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে। এর কোন একটাকেও বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারব না আমরা।

মোস্তাফা জব্বার বলেন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে বাংলাদেশ আওয়ামী লীগের গত দশ বছরের শাসনে বিশ্ব আজ এক নতুন বাংলাদেশ দেখছে। তলাবিহীন ঝুড়ি কিংবা বন্যা খড়াসহ প্রাকৃতিক দুর্যোগখ্যাত দারিদ্রক্লিষ্ট বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরের বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে আজ ভারত-পাকিস্তান এমনকি এশিয়ার বহু দেশ থেকে এগিয়ে রয়েছে।

তিনি বলেন,তথ্য প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ আজ নেতৃত্বের গৌরবের জায়গায় পৌছেছে। অগ্রগতির এই ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের বাংলাদেশ হবে দারিদ্রমূক্ত বাংলাদেশ। ২০৪১ সালে বিশ্বে উন্নত দেশের কাতারে সামিল হবে বাংলাদেশ। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবীর অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরির সভাপতিত্ত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যারোমা দত্ত, নাট্যজন রামেন্দু মজুমদার, রিজিউনাল এন্টি টেররিস্ট রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী সভাপতি মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), সাইবার নিরাপত্তা বিশ্লেষক তানবির হাসান জোহা এবং অন-লাইন এক্টিভিস্ট মারুফ রসুল বক্তৃতা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিয়ের জমজমাট আয়োজন নিয়ে এলো দারাজ ওয়েডিং কার্নিভাল
ই-কমার্স

বিয়ের জমজমাট আয়োজন নিয়ে এলো দারাজ ওয়েডিং কার্নিভাল

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
নির্বাচিত

অনলাইন জুয়া রোধে ব্যাংকগুলোকে ‘এআই’ ব্যবহারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

‘ওয়ালটন প্রমাণ করেছে আমরাও পারি’
নির্বাচিত

‘ওয়ালটন প্রমাণ করেছে আমরাও পারি’

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম, কোনটি বেশী উপযোগী জেনে নিন

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত
প্রযুক্তি সংবাদ

সুহৃদের রিটে বেসিস প্রশাসকের কার্যক্রম স্থগিত

রেকর্ড সংখ্যক গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

ইউরোপে ৩০ দিনের জন্য স্ট্রিমিং মান কামাচ্ছে নেটফ্লিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 May 2019

খন্ডিত নয়, পূর্ণাঙ্গভাবেই বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে

Techzoom.TV |
TechzoomTV