Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভয় কাটিয়ে এআই জয়ের রসদ নিয়ে ফিরলেন তরুণরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 May 2024
ভয় কাটিয়ে এআই জয়ের রসদ নিয়ে ফিরলেন তরুণরা
Share on FacebookShare on Twitter

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে হয়ে গেল দেশের প্রথম ‘ইয়ুথ টেক সামিট’। বুধবার (২২ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী চলে এ অনুষ্ঠান। ‘আর ইউ রেডি ফর এআই’ শীর্ষক সামিটে সারাদেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। ঘুরে-ফিরে সবার কণ্ঠেই ছিল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে টিকে থাকা নিয়ে ভয়-শঙ্কার সুর।

তরুণ-তরুণীদের এআই-ভীতি রীতিমতো উড়িয়ে দিলেন অ্যাডটেক ওস্তাদের সহ-প্রতিষ্ঠাতা সৌরভ বড়ুয়া। জানালেন কীভাবে নিউ টেকনোলজিতে অভ্যস্ত হয়ে উঠতে হবে এবং ভয়কে জয় করতে হবে। গল্পে গল্পে তিনি বলেন, ‘ই-লার্নিংয়ে ডোপামিনটাই বড় চ্যালেঞ্জ। তাছাড়া আমি তো মনে করি এআই এমন কিছু জব (কাজের ক্ষেত্রে) সৃষ্টি করবে, যার ভ্যালু হবে আরও বেশি।’

প্রথম ইয়ুথ টেক সামিটের মধ্যদিয়ে বাংলাদেশে এআই বিপ্লব শুরু হলো বলে উল্লেখ করেন ভিসিপিএবি প্রেসিডেন্ট শামীম আহসান। তিনি বলেন, ‘এআই ব্যবহার করে কীভাবে সেরা সমাধান দেওয়া যায়, সেদিকেই সবাইকে মনোযোগী হতে হবে। কো-ফাউন্ডিং টিম গড়তে পারলে এক্ষেত্রে সহসাই সফলতা ধরা দেবে।’

বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন বলেন, আমরা মিনিংফুল অটোমেশন নাকি হেডলেস অটোমেশন চাই, সেটা আগে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ওয়ান সাইট কিডস অল থেকে বেরিয়ে ফেস এভরিথিংক অ্যান্ড রাইজ দর্শনে নোঙর করতে হবে।

এ তো গেলো এআই জয় করার প্রত্যয়ের গল্প-পরামর্শ। সামিটে তরুণ উদ্যোক্তা ও সফল উদ্যোক্তা উভয়ের কণ্ঠে উঠে এসেছে আইসিটি খাতে কর অব্যাহতির সময়সীমা বাড়ানোর দাবি। জেসিআই সভাপতি ইমরান কাদির বলেন, বৈশ্বিক হিসাবে বাংলাদেশ অত্যন্ত ছোট জায়গা। এত ছোট জায়গায় ১৮ কোটি মানুষের বাজার বড়ই সম্ভাবনার। ইতিবাচক চিন্তা করলে অনেক কিছুই করা সম্ভব। এ কারণে চ্যাট-জিপিটির মতো লার্নিং টুলসগুলোর ওপর ভ্যাট-ট্যাক্স আরও কয়েক বছর উঠিয়ে নেওয়া খুবই প্রয়োজন।

স্পষ্ট করে আরও তিন বছর কর অব্যাহতির দাবি জানান ভিসিপিএবি প্রেসিডেন্ট শামীম আহসান। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘গ্র্যান্ট বা ফ্রি মানি চাই না। আমরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য অনুকূল পরিবেশ চাই। এজন্য আগামী বছরতিনেক কর অব্যাহতি রেখে পরে ধীরে ধীরে সহনীয় হারে করারোপ করা যেতে পারে।’

বিডিজবসের প্রধান নির্বাহী ও বেসিসের সাবেক সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং মোটিভেশনাল স্পিকার গোলাম সামদানি ডনের সঞ্চালনায় সম্মেলনের শেষেও আয়োজকদের হাতে দেখা যায় বিনিয়োগের এ সুসময়ে কর চাপিয়ে না দেওয়ার আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড।

নিউ টেকনোলজি ও কর অব্যাহতির আলোচনার মধ্যে উঠে আসে বিনিয়োগের নানা উৎসের আলোচনাও। সেখানে তরুণ উদ্যোক্তাদের অভয় দেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী।

তিনি বলেন, বিনিয়োগকে আমি কোনো প্রতিবন্ধকতা মনে করি না। তরুণরা যদি উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে আমাদের সংস্পর্শে আসেন, তাহলে প্রাণ-আরএফএল বিনিয়োগ নিয়ে তাদের পাশে থাকবে। তরুণদের মেধা, আমাদের বিনিয়োগ—সম্মিলিত এ প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে চাই।

উইন্ড অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ নিজের গল্প শোনাতে গিয়ে বলেন, ‘এ প্রজন্মটা আচরণে অস্থির। সফল হতে হলে চার-ছয় হাঁকানোর বদলে এক-দুই রান নিয়ে ক্রিজে টিকে থাকাটাই বুদ্ধিমানের কাজ।’

দেশে যখন রাইড শেয়ার নিয়ে ধুন্ধুমার, তখন কীভাবে ফিনটেক গড়ে তুলেছিলেন, সেই গল্প শোনান ফিনটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিশোর হাসেমী।

আরেকটু সহায়তা পেলে আইএমএফের ঋণের চেয়ে দেশের স্টার্টআপরাই সামনে আরও বড় বিনিয়োগ আনতে পারবেন বলে মনে করেন এয়ারওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সিইও সায়েম ফারুক।

বিআইজেএফ সভাপতি নাজনীন নাহার বললেন, আমরা ইন্ডাস্ট্রির ভালো গল্পগুলো বলতে ও শুনতে পছন্দ করি। আজকের প্রতিটি গল্প মানে আগামীর রসদ। আমাদের সফলতার পেছনে বিনিয়োগ। একই মঞ্চে দেশের ১২ জন সফল উদ্যোক্তার গল্পগুলো অনন্য এক মাইলফলক।

সামিটের সবচেয়ে কম বয়সী উদ্যোক্তা ডেভস কোর সিইও আশরাফুল ইসলাম। ২৪ বছল বয়সী এ উদ্যোক্তা জানালেন, যুক্তরাষ্ট্রে এআই নিয়ে স্নাতক করার সময় তাকে শুনতে হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট আছে কি না। বাংলাদেশ নিয়ে এমন নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে উত্তরণে তরুণদের নেটওয়ার্কিং, কমিউনিকেশনে দক্ষ-যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু বলেন, সুযোগ পেলে আজকের তরুণরাই বিশ্বে দেশের মর্যাদাকে সমুন্নত করবে।

ক্যারিয়ারবিষয়ক লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিল উপস্থিত তরুণদের কুয়োর ব্যাঙ না হয়ে কীভাবে আরেকটু ভালো থাকা যায়, সেজন্য নেটওয়ার্কিং গড়ে তোলার পরামর্শ দেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ তরুণ উদ্যোক্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সকাল ৯টায় একে একে সবাই প্রবেশ করেন মিলনায়তনে। সফল উদ্যোক্তাদের গল্প শুনতে জায়গা না পেয়ে অনেকে বসে পড়েন মেঝেতেও। সবার দৃষ্টি মঞ্চের দিকে। শুনছেন মন্ত্রমুগ্ধের মতো। লক্ষ্য চতুর্থ শিল্পবিপ্লবের এ সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে টিকে থাকার লড়াইয়ের রসদ জোগাড়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের নতুন ব্র্যান্ডশপ
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন ব্র্যান্ডশপ

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর
টেলিকম

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট
নির্বাচিত

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট

কিভাবে করবেন

ভালো ক্যামেরার ফোন চেনার উপায়

বঙ্গবন্ধু ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ ও রাজনীতিবিদ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু ছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ মানুষ ও রাজনীতিবিদ: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 May 2024

ভয় কাটিয়ে এআই জয়ের রসদ নিয়ে ফিরলেন তরুণরা

Techzoom.TV |
TechzoomTV