Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 26 November 2024
দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’
Share on FacebookShare on Twitter

ইংরেজি ভাষা শেখা আরো সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো ‘পারলো অ্যান ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। গতকাল (২৩ নভেম্বর ২০২৪, শনিবার) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানো জানানো হয়, পেশাগত ক্ষেত্রে ব্যক্তিগত উন্নতি চাইলে ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিকভাবে প্রচলিত ভাষাটি শেখার ক্ষেত্রে বাধা-বিপত্তি দূর করবে পারলো। দক্ষ জনবল তৈরিতে শিক্ষাগত যে দূরত্ব, তা পূরণ করে বিশ্ববাজারের জন্য দক্ষ পেশাজীবীও তৈরিতে সহায়তা করবে অ্যাপটি। অ্যাপটির কনটেন্ট লেখা ও ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকরা। তাদের এই প্রচেষ্টা ইংরেজি ভাষা শেখার বিষয়টিকে উপভোগ্য ও কার্যকর করে তুলবে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর উভয়েই পাওয়া যাচ্ছে। অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য https://parlo.london/ দেখুন। অ্যাপ ডেভেলপার সম্পর্কে আরও জানতে https://www.teg.london/ দেখুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবহারকারিরা শুধু ইংরেজি শিখবেন না, পার্লোর সঙ্গে ব্রিটিশ ইংরেজিতে দক্ষতা ও অর্জন করতে পারবেন। এছাড়াও, উন্নত ভয়েস রিকগনিশন প্রযুক্তির সাথে, ব্যবহারকারি উচ্চারণ নিখুঁত করতে পারবেন এবং দ্রুত সাবলীলতা অর্জন করবেন। অ্যাপটি গুগল প্লে­ স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন এডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহোনি। তিনি বলেন, ‘প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে বের করে আনতে সবার জন্য কথোপকথনের উপযোগী ইংরেজি সহজলভ্য করতে চায় পারলো। বর্তমানে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং সুযোগ লাভের প্রবেশদ্বার। বাংলাদেশে অ্যাপটি চালু করার মাধ্যমে আমরা তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিচ্ছি। সঠিক ভাবে ইংরেজি শেখার ফলে তাদের জীবন বদলে যাবে। ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো দরজাও খুলে যাবে।

এডটেক এক্সপার্ট এবং পারলোর প্রডাক্ট ও কনটেন্ট বিভাগের প্রধান ক্যারোলিন এভারার্ড বলেন, ‘যুক্তরাজ্যের ইংরেজি শিক্ষকদের তৈরি কনটেন্টগুলো যেকোনো শ্রেণির শিক্ষার্থীরা বুঝতে পারবে। সাফল্য লাভের পথে ভাষা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিপুল সম্ভাবনাময় একটি দেশে এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পারলোর বাংলাদেশ পার্টনার মো. সেলিম এফসিএমএ; হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ, এসিসিএ গ্রুপ বিজনেস প্রধান নির্বাহী কর্মকর্তা, রহিমআফরোজ (বাংলাদেশ) লিমিটেড; মোঃ কাউসার আলম এফসিএস, এফসিসিএ, এফসিএমএ, এসিএ, গ্রুপ প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ বিভাগের অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ; শান্তা অ্যাসেটের ভাইস চেয়ারম্যান আরিফ খান সিএমএ, এফসিএমএ; লিভারঅ্যানগিয়ার লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এফসিএমএ ও বাটা বাংলাদেশের ফাইন্যান্স পরিচালক ইলিয়াস আহমেদ এফসিএমএ, সাইফুর রহমান এফসিএমএ সিজিএমএ, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা, টোটাল বাংলাদেশ সহ আরো অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও ফ্রেম ঠিক করবে অ্যাডবি প্রিমিয়ার প্রো নিজেই!
প্রযুক্তি সংবাদ

ভিডিও ফ্রেম ঠিক করবে অ্যাডবি প্রিমিয়ার প্রো নিজেই!

কোরিয়ায় বাংলাদেশের টিকনের সাফল্য, ১৩ বছর পূর্তি
প্রযুক্তি সংবাদ

কোরিয়ায় বাংলাদেশের টিকনের সাফল্য, ১৩ বছর পূর্তি

আসছে লাইপারটেক লেভি ওয়্যারলেস ইয়ারফোন, চার্জ থাকবে ৪৮ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

আসছে লাইপারটেক লেভি ওয়্যারলেস ইয়ারফোন, চার্জ থাকবে ৪৮ ঘন্টা

বিশ্বের দ্রুততম কম্পিউটার ব্যবহার হবে করোনা গবেষণায়
নির্বাচিত

বিশ্বের দ্রুততম কম্পিউটার ব্যবহার হবে করোনা গবেষণায়

ইন্টারনেটে ভ্যাট ফিরছে আগের হারে
নির্বাচিত

বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারী ছাড়িয়েছে ৫৫২ কোটি

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে
ই-কমার্স

নারী পুরো বিশ্ব ধারন করে বুকে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

অনুমোদন ছাড়া সড়কে কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা দেওয়ায় প্রাইম ব্যাংককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অর্থ ও বাণিজ্য

সড়ক দখল করে ব্যাংকের গাড়ি পার্কিং, প্রাইম ব্যাংককে জরিমানা

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তনে স্নাতক ও...

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2024

দেশে এলো যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি শেখার অ্যাপ ‘পারলো’

Techzoom.TV |
TechzoomTV