Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 May 2026
আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি
Share on FacebookShare on Twitter

দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, বর্তমানে দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও ডিজিটাল অন্ধকারে পড়ার কোনো আশঙ্কা নেই।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে বিএসসিপিএলসির সক্ষমতা, ভূ-রাজনৈতিক ঝুঁকি এবং সম্ভাব্য ব্যান্ডউইথ ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

বিএসসিপিএলসি বর্তমানে সি-মি-উ-৪ এবং সি-মি-উ-৫ নামের দুইটি সাবমেরিন ক্যাবল সিস্টেম সফলভাবে পরিচালনা করছে। বর্তমানে এই দুই সিস্টেমের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে ৪,১০০ জিবিপিএস ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং আরও ৩,১০০ জিবিপিএস সরবরাহের সক্ষমতা সংস্থাটির রয়েছে।

লোহিত সাগর বা হুতি বিদ্রোহীদের হামলার কারণে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে প্রতিষ্ঠানটি জানায়, লোহিত সাগর হয়ে মাত্র ১০০ জিবিপিএস ব্যান্ডউইথ আসে, যা মোট সক্ষমতার মাত্র ১.৩৪ শতাংশ। অবশিষ্ট বড় অংশটি সিঙ্গাপুর ও চেন্নাই হয়ে সরবরাহ করা হয়, যা মধ্যপ্রাচ্যের অস্থির প্রবণ অঞ্চলগুলোর ওপর নির্ভরশীল নয়।

সংবাদমাধ্যমে বর্তমান ক্যাবলগুলোর সক্ষমতা ও মেয়াদ নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তাকেও ভুল বলে আখ্যা দিয়েছে বিএসসিপিএলসি। সি-মি-উ-৫ ক্যাবলের ২,২০০ জিবিপিএস সক্ষমতার মধ্যে এখনও ৭১২ জিবিপিএস অব্যবহৃত রয়েছে এবং এর মেয়াদ ২০৩৭ সাল পর্যন্ত নির্ধারিত। অন্যদিকে, সি-মি-উ-৪ ক্যাবলকে পুরোনো বলে আতঙ্ক ছড়ানো হলেও এর মাধ্যমে বর্তমানে ২,৫৯৫ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে এবং ২০৩০ সালের পরেও এর আয়ুষ্কাল বাড়ানোর সুযোগ রয়েছে।

ভবিষ্যৎ চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি বর্তমানে সি-মি-উ-৬ ক্যাবল স্থাপনের কাজ বাস্তবায়ন করছে। ২০২৭ সালের শুরুতে এই নতুন সংযোগটি চালু হলে অতিরিক্ত ৩০,০০০ জিবিপিএস ব্যান্ডউইথ যুক্ত হবে, যা রাষ্ট্রীয় সাবমেরিন ক্যাবলগুলোর মোট সক্ষমতাকে ৩৮,০০০ জিবিপিএসে উন্নীত করবে।

দেশের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটি কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চট্টগ্রামে ‘বিগ ২০২৩’ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
নির্বাচিত

চট্টগ্রামে ‘বিগ ২০২৩’ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

নতুন আইফোন ১৩তে কী কী সুবিধা, দাম কতো?
নির্বাচিত

আইফোন ১৩’র কয়েকটি অজানা ফিচার

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন
নির্বাচিত

১ মিনিটের চার্জে ১ ঘণ্টা চলবে এই ফোন

ভিভো ওয়াই২০০: সাশ্রয়ী দামের ফোন
নির্বাচিত

ভিভো ওয়াই২০০: সাশ্রয়ী দামের ফোন

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন
নির্বাচিত

স্যামসাংয়ের তিন ক্যামেরা ফ্লিপ ফোন

বাজেট সাশ্রয়ী হুয়াওয়ে ওয়াই ৫পি ডিভাইসের ফিচার ও স্পেসিফিকেশন
নির্বাচিত

বাজেট সাশ্রয়ী হুয়াওয়ে ওয়াই ৫পি ডিভাইসের ফিচার ও স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2026

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV