Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম ও ইন্টারনেট খাতে বড় সংস্কার: লাইসেন্সিং নীতিমালায় আমূল পরিবর্তন আনছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ মে ২০২৬
টেলিকম ও ইন্টারনেট খাতে বড় সংস্কার: লাইসেন্সিং নীতিমালায় আমূল পরিবর্তন আনছে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

দেশের সর্বস্তরের জনগণের দোরগোড়ায় উচ্চগতির ব্রডব্যান্ডসহ মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে বড় ধরনের কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে ‘টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রিফর্ম পলিসি ২০২৫’ এবং এর অধীনে থাকা লাইসেন্সিং গাইডলাইনসমূহে প্রয়োজনীয় সংশোধনীর খসড়া চূড়ান্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আইসিটি এবং টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের সভাপতিত্বে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) অনুষ্ঠিত পাঁচটি বিশেষ সভার নির্দেশনার পর এই পরিমার্জিত খসড়া তৈরি করা হয়। গত ২৪ মে, রবিবার পরিমার্জিত এই খসড়াটি সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে কমিশন।

চার লাইসেন্সে রূপান্তর ও নতুন নাম
প্রস্তাবিত সংশোধনীতে মূলত চারটি প্রধান লাইসেন্সিং গাইডলাইনে বড় পরিবর্তন আনা হয়েছে। এগুলো হলো—সিএমএসপি (CMSP), আইএসপি (ISP), টিসিএসপি (TCSP) এবং আইসিএসপি (ICSP)।

নতুন নীতিমালায় পূর্বের ‘ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার’ বা এফটিএসপি (FTSP) লাইসেন্সের নাম পরিবর্তন করে ‘ইন্টারনেট Peering বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ন্যাশনওয়াইড)’ এবং ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ডিস্ট্রিক্ট)’ করা হয়েছে। জেলা পর্যায়ের আইএসপি অপারেটররা যাতে বড় ন্যাশনওয়াইড অপারেটরের অধীনে ‘রিসেলার’ নিয়োগ করতে পারে, সেই সুযোগও নতুন খসড়ায় যুক্ত করা হয়েছে।

এছাড়া, পূর্বের এনআইসিএসপি (NICSP) লাইসেন্সের নাম বদলে এখন ‘টাওয়ার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার’ বা টিসিএসপি (TCSP) করা হচ্ছে। আইসিএসপি (ICSP) লাইসেন্সকে ‘ফ্যাসিলিটি-বেসড’ এবং ‘নন-ফ্যাসিলিটি বেসড’—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। নন-ফ্যাসিলিটি বেসড লাইসেন্সের ফি ও চার্জ কম হলেও, এই অপারেটরদের দেশীয় সাবমেরিন কেবল অপারেটরদের কাছ থেকে কমিশন নির্ধারিত একটি ন্যূনতম ব্যান্ডউইথ বাধ্যতামূলকভাবে নিতে হবে।

নেটওয়ার্ক বিস্তারে নতুন লক্ষ্যমাত্রা ও ফি বৃদ্ধি
নতুন গাইডলাইন অনুযায়ী, জেলা পর্যায়ের ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক বিস্তারে কঠোর ‘রোল-আউট টার্গেট’ দেওয়া হয়েছে। লাইসেন্স পাওয়ার প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত পর্যায়ক্রমে ন্যূনতম ৪, ৮, ১৬, ২৪ ও ৩৬টি জেলায় নেটওয়ার্ক বিস্তার করতে হবে। পাশাপাশি নেটওয়ার্কের পিওপি (PoP) স্থাপনের ক্ষেত্রে ৭০ শতাংশ এলাকার পাশাপাশি ২০ শতাংশ খানা বা হাউজহোল্ড কাভারেজের শর্ত যোগ করা হয়েছে।

এদিকে টিসিএসপি এবং সিএমএসপি লাইসেন্সের মেয়াদ ১৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টিসিএসপি লাইসেন্সের ক্ষেত্রে একুইজিশন ও রিনিউয়াল ফি ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৪ কোটি টাকা এবং বার্ষিক লাইসেন্স ফি ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈদেশিক মালিকানার সীমা ও পরিবারতন্ত্র রোধ
দেশীয় টেলিকম খাতের টেকসই উন্নয়ন ও কৌশলগত সুরক্ষা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগের সীমানায় পরিবর্তন এনেছে বিটিআরসি। এখন থেকে আইএসপি, টিসিএসপি, সিএমএসপি এবং আইসিএসপি (ফ্যাসিলিটি-বেসড) লাইসেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ বৈদেশিক মালিকানার পরিমাণ হবে ৮০ শতাংশ। তবে দেশের কৌশলগত স্বার্থ বিবেচনা করে আইসিএসপি লাইসেন্সের ক্ষেত্রে দেশীয় অংশীদারদের সিংহভাগ শেয়ার বা মালিকানা বাধ্যতামূলক রাখার পক্ষে মত দিয়েছে কমিশন। অপরদিকে, টেকসই অবকাঠামো গড়তে টিসিএসপি লাইসেন্সের ক্ষেত্রে বিদেশিদের সিংহভাগ শেয়ারের মালিকানার সুযোগ দেওয়া সমীচীন বলে মনে করে বিটিআরসি।

বাজারে অবৈধ একচেটিয়া প্রভাব এবং মালিকানা কেন্দ্রীকরণ রোধ করতে লাইসেন্স প্রাপ্তির যোগ্যতায় কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (সংশোধনী, ২০২৬) এর ধারা-৩৬ অনুযায়ী, কোনো একক ব্যক্তি বা তার পরিবারের কোনো সদস্যের নামে বা বেনামে একাধিক সচল লাইসেন্স থাকতে পারবে না। অর্থাৎ একই ব্যক্তি বা পরিবার একাধিক লাইসেন্সের সুবিধাভোগী বা বেনেফিশিয়ারি হলে তারা নতুন কোনো আইসিএসপি লাইসেন্স পাওয়ার যোগ্য হবেন না।

শঙ্কা ও খাত সংশ্লিষ্টদের অভিমত
টেলিকম বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টদের মতে, বিটিআরসি’র নতুন এই গাইডলাইন দেশের প্রযুক্তি ও ইন্টারনেট খাতকে একটি আধুনিক ও সমন্বিত কাঠামোয় নিয়ে আসবে। তবে তৃণমূলের ক্ষুদ্র ও মাঝারি ইন্টারনেট সেবাদাতারা (আইএসপি) আশঙ্কা করছেন, নতুন এই রোল-আউট টার্গেট এবং কাঠামোগত পরিবর্তনের ফলে তারা বড় বড় ন্যাশনওয়াইড অপারেটরদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে। তাই এই খসড়াটি চূড়ান্ত অনুমোদনের আগে মাঠ পর্যায়ের সব অংশীজনের (Stakeholders) মতামত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকমবিটিআরসিবিটিআরসি (BTRC)

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের
প্রযুক্তি সংবাদ

বিভিন্ন দেশের মধ্যে ডিজিটাল কোভিড ভ্যাকসিন পাসপোর্ট চালুর আহ্বান পলকের

বাংলাদেশে সিসকো’র বর্ষসেরা অংশীদার স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সিসকো’র বর্ষসেরা অংশীদার স্মার্ট টেকনোলজিস

বিশ্বব্যাপী ৭০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর রেকর্ড ছুঁল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ৭০ কোটি মোবাইল ডিভাইস ব্যবহারকারীর রেকর্ড ছুঁল হুয়াওয়ে

প্রত্যন্ত অঞ্চলে ডাউনলোডের গতি বাড়াবে এফসিসি
টেলিকম

প্রত্যন্ত অঞ্চলে ডাউনলোডের গতি বাড়াবে এফসিসি

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
টেলিকম

গ্রামীণফোনে প্রশাসক বসাতে প্রস্তুত সরকার: মোস্তাফা জব্বার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং
নির্বাচিত

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

সেপ্টেম্বরেই আসছে ‘শাওমি ১৮’ সিরিজ, থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬
নির্বাচিত

সেপ্টেম্বরেই আসছে ‘শাওমি ১৮’ সিরিজ, থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
লিড স্টোরি

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

ফ্রিজ থেকে সারাক্ষণ পানি পড়ছে? মেকানিক ছাড়াই সমাধান করার উপায়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম
নির্বাচিত

সেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে ফোনের দাম

বিশ্বের অন্যতম শীর্ষ মোবাইল চিপ নির্মাতা কোয়ালকম আগামী...

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ মে ২০২৬

টেলিকম ও ইন্টারনেট খাতে বড় সংস্কার: লাইসেন্সিং নীতিমালায় আমূল পরিবর্তন আনছে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV