Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক ও গ্রাহক কম থাকায় লোকসানে টেলিটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 February 2021
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
Share on FacebookShare on Twitter

পর্যাপ্ত নেটওয়ার্ক কাভারেজ না থাকায় ১৬ বছরে দেড় হাজার কোটি টাকার বেশি লোকসান টেলিটকে।

পর্যাপ্ত নেটওয়ার্ক কাভারেজ নেই। গ্রাহক সংখ্যা মাত্র ৫৩ লাখ। ১৬ বছরে দেড় হাজার কোটি টাকার বেশি লোকসান। বড় বিনিয়োগও মিলছে না, তাই খুঁড়িয়ে চলছে টেলিটক। রাষ্ট্রায়ত্ব এই টেলিকম কোম্পানিকে বাঁচাতে এখনই বিদেশি কোম্পানির বিনিয়োগসহ অংশীদারিত্ব প্রয়োজন বলছে গবেষণা সংস্থা পিআরআই।

গ্রামীণফোনের গ্রাহক ৭ কোটি ৯০ লাখ। রবি আজিয়াটার ৫ কোটি ৯ লাখ। বাংলালিংকের ৩ কোটি ৫২ লাখ। এই তিন বেসরকারি কোম্পানির ১৬ কোটি ৫২ লাখ গ্রাহকের বিপরীতে রাষ্ট্রায়ত্ব টেলিকম কোম্পানি টেলিটকের গ্রাহক মাত্র ৫৩ লাখের কিছু বেশি।

১৬ বছরেও বাজার অনুযায়ী ব্যবহারকারী বাড়েনি টেলিটকের। কারণ দুর্বল নেটওয়ার্ক। বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে টেলিটকের টাওয়ার সক্ষমতা।

এতো কম গ্রাহকের আয় নিয়ে লোকসানের চক্র ভাঙতে পারছে না টেলিটক। দুই অর্থবছর ছাড়া বাকিগুলোতে লোকসান দিয়েছে কোম্পানিটি। মোট লোকসান দেড় হাজার কোটি টাকার বেশি। এভাবে চলতে দেয়ার বিপক্ষে অর্থনীতিবিদরা।

পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগের যে টাকাটা লাগে সব বাজেট থেকে দিতে হয়। ফোর জি করার সময় সরকার টাকা দিয়েছে এখন ফাইভ জি করার সময়ও সরকার তাদের টাকা দিচ্ছে। এগুলো কেন দিচ্ছে সরকার। কয়জন জনগণ তাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। তাদের টাকা দিয়ে ক্ষতি ছাড়া আর কিছুই হচ্ছে না।

বড় বিনিয়োগ মিলছে না। তাই ধীর পায়ে এগুচ্ছে টেলিটক বলছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, তিন হাজার ছয়শ কোটি টাকা দিয়ে কোনমতে তারা কোরিয়াতে রিটক সম্প্রসারণ করেছে। আমরা প্রকল্প নিয়ে সরকারের কাছে গিয়েছি। এটি অনুমোদন হলে সারাদেশে নেটওয়ার্ক আরও শক্তিশালি হবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এখনো আশাবাদী। জানালেন- কোম্পানির নিজস্ব আয় থেকেই কার্যক্রম চলছে টেলিটকের। ২০২৩ সালে আসতে পারে মুনাফাতেও।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বলেন, আপনারা বলতে পারেন টেলিটক অনেকদিন থেকেই লসে আছে। সেই লস আর এই লস কিন্তু অন্য জিনিস। নেগেটিভ মানে কমার্শিয়াল টার্মে নেগেটিভ। প্রকৃতপক্ষে কিন্তু পজেটিভ। আমরা তিন হাজার দুইশ থেকে পাঁচ হাজার তিনশ পর্যন্ত সাইড করে ফেলেছি। যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক থাকে তাহলে ২০২২-২৩ সালে আমরা মুনাফায় যেতে পারবো।

বিদেশি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ছাড়া টেলিটককে মুনাফায় নেয়া সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা।

আর্থিক চাপ আরো আছে টেলিটকের। থ্রিজি তরঙ্গ বাবদ বিটিআরসি’র পাওনা প্রায় ১ হাজার ৫৮৫ কোটি টাকা। যা পরিশোধে নিশ্চিত পরিকল্পনা জানাতে পারেনি টেলিটক কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?
টেলিকম

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?

১২ ডিসেম্বর চালু হচ্ছে টেলিটকের ফাইভ-জি
টেলিকম

১২ ডিসেম্বর চালু হচ্ছে টেলিটকের ফাইভ-জি

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ২০ লাখ ৬৬ হাজার
টেলিকম

মোবাইল ইন্টারনেটের গতিতে শেষ পাঁচে বাংলাদেশ

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
টেলিকম

ইন্টারনেটের দাম কমান

তরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব
টেলিকম

তরুণদের জন্য রাইজ এখন এআই–চালিত ডিজিটাল হাব

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর
টেলিকম

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

Load More

ট্রেন্ডিং টপিক

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2021

নেটওয়ার্ক ও গ্রাহক কম থাকায় লোকসানে টেলিটক

Techzoom.TV |
TechzoomTV