Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 22 November 2023
প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতের পরিষেবা উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে। প্রযুক্তির উন্নয়নে বর্তমানে নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছে ভারতীয় কোম্পানিগুলো। সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেনচারের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ভারতীয় টেলিকম অপারেটরগুলো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্রযুক্তি পরীক্ষায় এগিয়ে রয়েছে। অ্যাসেনচারের ব্যবস্থাপনা পরিচালক ও গ্লোবাল টেকনোলজি লিড মাথাঙ্গি সান্দিলিয়া জানান, ভারত বৈশ্বিক প্রযুক্তি অনুসরণ করছে না। দেশটির বড় প্রযুক্তি কোম্পানিগুলো ফাইভজি প্রযুক্তির প্রাথমিক গ্রহণকারী হবে, যা ভারতীয় টেলিকম অপারেটরদের ফাইভজি পরিষেবা প্রদানের রাস্তা প্রশস্ত করবে।

সান্দিলিয়া বিশ্বাস করেন, ভারতের টেলিকম কোম্পানিগুলো গ্রাহকদের থেকে ফাইভজি পরিষেবার জন্য আরো অর্থ উপার্জন করতে পারে। তবে এজন্য ফাইভজি পরিষেবা গ্রহণে অতিরিক্ত অর্থ ব্যয়ে গ্রাহকদের ইচ্ছা থাকতে হবে। তিনি জানান, বিশ্বব্যাপী এমনটাই হচ্ছে। ভারত এখনো বাধ্যতামূলক ফাইভজি ব্যবহারের ব্যবস্থা করেনি, যা ভোক্তাদের আরো বেশি অর্থ প্রদানে বাধ্য করবে। সুতরাং এটি না হওয়া পর্যন্ত টেলিকম কোম্পানিগুলোকে এন্টারপ্রাইজের সঙ্গে ফাইভজি মনিটাইজেশনে কাজ করতে হবে।

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল বর্তমানে ফাইভজি পরিষেবার জন্য অতিরিক্ত কোনো চার্জ নিচ্ছে না। তবে উভয় কোম্পানিই নতুন ফাইভজি ভোক্তা ও ব্যবসায়িক ক্ষেত্রে পরিষেবার পরিধি বাড়ানোর ও ব্যবহারের সুযোগ খুঁজছে। এছাড়া তারা যৌথভাবে নতুন ফাইজি অ্যাপ্লিকেশন বিকাশের জন্য অংশীদারত্ব গঠন করেছে।

জিও ও এয়ারটেল অগমেন্টেড রিয়ালিটি/ভার্চুয়াল রিয়ালিটি, এআই, রিমোট মনিটরিং ও ক্লাউড গেমিংয়ের মতো সেবায় ফাইভজি ব্যবহারের উপায় খুঁজছে ও কাজ করছে। এরিকসনের একটি সমীক্ষায় দেখা গেছে, ভারতীয় ফাইভজি ব্যবহারকারীরা আশা করেন যে প্রযুক্তিটি কেবল আরো শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দেবে না, বরং উদ্ভাবনী অ্যাপ ব্যবহারের সুবিধা নিয়ে আসবে। প্রত্যাশা পূরণ সম্ভব হলে ফাইভজি পরিকল্পনায় নতুন অভিজ্ঞতা অর্জনে ব্যবহারকারীরা ৪৫ শতাংশ বেশি অর্থ প্রদানে ইচ্ছুক বলেও জানা গেছে।

সান্দিলিয়া আরো জানান, উৎপাদন, খনিজ উত্তোলন, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতে ফাইভজির ব্যবহার নিয়ে আলোচনা করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অটো ম্যানুফ্যাকচারিং খাতে কিছু কারখানায় ফাইভজির পরীক্ষামূলক পর্যায় শেষ হয়েছে। এখন বড় পরিসরে প্রাইভেট ফাইভজি নেটওয়ার্ক পুরোপুরি ব্যবহার শুরু করেছে।’

এন্টারপ্রাইজ ফাইভজির বিকাশে ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এটি টেলিকম অপারেটরদের জন্য একটি বড় সুযোগ, তবে তাদের অবশ্যই ফাইভজি পরিষেবাকে শুধু নেটওয়ার্ক সমাধান হিসেবে নয়, বরং ফাইভজি প্রযুক্তির অন্যান্য সুবিধাও সাধারণ গ্রাহকের সামনে তুলে ধরতে হবে। এক্ষেত্রেই মানসিকতার পরিবর্তন খুব জরুরি।

অ্যাসেনচারের মতে, ভারতীয় টেলিকম অপারেটরদের প্রাইভেট ফাইভজি সাফল্যের জন্য টেলিকমকে শুধু কানেক্টিভিটি হিসেবে ধরে রাখা যাবে না। পাশাপাশি এর মাধ্যমে আরো সুবিধা পাওয়ার বিষয়টিকে তুলে ধরতে হবে এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে জুমের ফোকাস মোড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে জুমের ফোকাস মোড

সার্চ ইঞ্জিন পরিবর্তনের কথা ভাবছে অ্যাপল
নির্বাচিত

সার্চ ইঞ্জিন পরিবর্তনের কথা ভাবছে অ্যাপল

ফোনে আড়িপাতা হয়েছে কিনা বোঝার উপায়
কিভাবে করবেন

ফোনে আড়িপাতা হয়েছে কিনা বোঝার উপায়

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে অর্ধেক খরচে বাংলা এসএমএস সেবা চালু: মোস্তাফা জব্বার

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2023

প্রযুক্তি উন্নয়নে এগিয়ে ভারতীয় টেলিকম কোম্পানি

Techzoom.TV |
TechzoomTV