Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন বাজেটে টেলিকম খাতে বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 June 2024
মোবাইলে কথা ও ইন্টারনেটের খরচের সঙ্গে বাড়ল সিম ট্যাক্স
Share on FacebookShare on Twitter

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত নতুন বাজেটে টেলিকম খাতে বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা। বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট বক্তৃতা শুরু করেছেন।

প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৪০ কোটি টাকা। একইভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে ৪৮৯ কোটি টাকা। তবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা।

আসছে বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাদ্দ পাচ্ছে মোট ১৩ হাজার ৫৭৩ কোটি টাকা। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে ২ হাজার ৪২০ কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য বরাদ্দ থাকছে ২৮৭২ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল ২ হাজার ৩৮৩ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ৪৮৯ কোটি টাকা বেশি পেয়েছে।

প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৩ হাজার ৬০৭ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে কমে দাঁড়িয়েছিল ১২ হাজার ৩৩ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার এক হাজার ৫৪০ কোটি কোটি টাকা বেশি পেয়েছে।

অপরদিকে প্রস্তাবিত বাজেটে গত অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ২ হাজার ৪৩৪ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে বেড়ে হয়েছিল ২ হাজার ৬৮৬ কোটি টাকা। সংশোধিত চূড়ান্ত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে এবার ২৬৬ কোটি টাকা বেশি পেয়েছে।

বজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিজ্ঞান, গবেষণা, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের অধীনে ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ২২১ কোটি ৬৬ লক্ষ টাকার বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করার ফলে ওয়েবভিত্তিক কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ প্রসারিত হয়েছে। ২০০৮ সালে প্রতি এমবিপিএস ফিক্সড ইন্টারনেট ব্যান্ডউইডথ এর সর্বনিম্ন মূল্য ছিল ২৭ হাজার টাকা, বর্তমানে মাত্র ৬০ টাকা। স্বল্পমূল্যে উচ্চ গতির ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাজেট ২০২৪-২৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন
ই-কমার্স

ইতালি ও যুক্তরাজ্যে ড্রোন ডেলিভারি চালু করবে অ্যামাজন

মিশন এক্সট্রিমে ইভ্যালির চমক
ই-কমার্স

মিশন এক্সট্রিমে ইভ্যালির চমক

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

গ্যালাক্সি এস২০ আল্ট্রা কে পিছনে ফেললো ওয়ানপ্লাস ৮ প্রো
টেলিকম

গ্যালাক্সি এস২০ আল্ট্রা কে পিছনে ফেললো ওয়ানপ্লাস ৮ প্রো

অবৈধ ভিওআইপি: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
টেলিকম

অবৈধ ভিওআইপি: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 June 2024

নতুন বাজেটে টেলিকম খাতে বরাদ্দ কমেছে ২৬৬ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix