Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫জি প্রযুক্তিতে বিশ্বজুড়ে চীনের অগ্রগতি, বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক, টেকজুম ডটটিভি by আন্তর্জাতিক ডেস্ক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ মে ২০২৫
৫জি প্রযুক্তিতে বিশ্বজুড়ে চীনের অগ্রগতি, বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে দ্রুতগতির ইন্টারনেট সেবার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চম প্রজন্মের বা ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে চীন বেশ অগ্রগতি করেছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বচালিত গাড়ি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির প্রযুক্তিগত প্রতিযোগিতা আরো তীব্র হয়েছে।

আগের ৪জি প্রযুক্তির তুলনায় বহুগুণ দ্রুত গতি সরবরাহ করে থাকে ৫জি নেটওয়ার্ক। একসঙ্গে লাখ লাখ ডিভাইস সংযোগে সক্ষম প্রযুক্তিটি। কম লেটেন্সি ও উচ্চ ব্যান্ডউইডথের মাধ্যমে বড় পরিসরে তথ্য দ্রুততার সঙ্গে প্রক্রিয়াকরণ সম্ভব হয়, যা স্মার্ট ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, পরিবহনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চীন সরকার ৫জি প্রযুক্তির সম্প্রসারণে অপারেটর ও নির্মাতাদের জন্য বড় আকারের প্রণোদনা দিয়েছে। বর্তমানে দেশটিতে ৪০ লাখের বেশি ৫জি বেজ স্টেশন চালু রয়েছে। তাছাড়া চলতি বছরের শেষ নাগাদ ৪৫ লাখ বেজ স্টেশন স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা টেলিকম প্রতিষ্ঠানগুলো দেশে ও বিদেশে সাশ্রয়ী ৫জি অবকাঠামো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২০২৪ সালের শেষ নাগাদ চীনের ৫জি গ্রাহক সংখ্যা ১০০ কোটি অতিক্রম করেছে। দেশটিতে ৫জি প্রযুক্তিতে প্রবেশমাত্রা ৭১ শতাংশে পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করছেন, ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ৫জি প্রযুক্তির অবদান ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ৫জি নেটওয়ার্ক উন্নয়নে নিরাপত্তাকেন্দ্রিক কৌশল গ্রহণ করেছে। দেশটিতে মূলত বেসরকারি প্রতিষ্ঠানগুলো ৫জি অবকাঠামো নির্মাণে নেতৃত্ব দিচ্ছে। জাতীয় নিরাপত্তার ঝুঁকি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) হুয়াওয়ে ও জেডটিইর মতো বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের সরঞ্জাম নিষিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য ও কানাডাও চীনা টেলিকম যন্ত্রপাতির ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে এসব প্রতিবন্ধকতার মধ্যেও হুয়াওয়ে বিশ্বের অনেক বাজারে এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলে।

চীনা প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মোবাইল অপারেটররা এখন সুইডেনের এরিকসন, ফিনল্যান্ডের নকিয়া ও দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে যেসব বাজার চীনা প্রযুক্তি ব্যবহারে সতর্ক, সেখানে এসব কোম্পানির চাহিদা বাড়ছে।

যদিও বেজ স্টেশন নির্মাণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম, তবে ৫জি ইকোসিস্টেমে তাদের অবদান গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, চিপ নির্মাতা কোয়ালকম স্মার্টফোনের জন্য ৫জি মডেম সরবরাহ করে। ওরাকল ও সিসকো নেটওয়ার্ক অবকাঠামো সফটওয়্যার সরবরাহ করে।

ভবিষ্যতের দিকে তাকিয়ে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই ষষ্ঠ প্রজন্মের বা ৬জি প্রযুক্তি উন্নয়নের প্রস্তুতি নিচ্ছে। চীন এরই মধ্যে বিশ্বের প্রথম ৬জি টেস্ট স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে ৬জি গবেষণা ও উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট উন্মোচন মিডিয়াটেকের
নির্বাচিত

ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট উন্মোচন মিডিয়াটেকের

ডিম ভাজতে পারে টেসলার নতুন রোবট!
নির্বাচিত

ডিম ভাজতে পারে টেসলার নতুন রোবট!

ডলবি’র সনদ পেলো ওয়ালটন
নির্বাচিত

ডলবি’র সনদ পেলো ওয়ালটন

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল
প্রযুক্তি বাজার

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল

এআইয়ের ভিড়ে মানুষের কাজ আলাদা করতে আসছে ‘হিউম্যান-মেড’ লোগো
প্রযুক্তি সংবাদ

এআইয়ের ভিড়ে মানুষের কাজ আলাদা করতে আসছে ‘হিউম্যান-মেড’ লোগো

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে প্রথম দিনে সোরার ডাউনলোড প্রায় ৫ লাখ

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তিগত নির্যাতনের শিকার অনেকেই সহায়তা চান না

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের ‘জিপিএস’ ও বিজিবি হাইজ্যাকিং: বিষয়টি আসলে কী?

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মেমরি সংকটের মধ্যেও শীর্ষে আইফোন, স্মার্টফোন বাজারে রেকর্ড পতন
প্রযুক্তি বাজার

আইফোনের সাতটি মডেলে গুরুতর নিরাপত্তার ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা

অ্যাপলের কয়েকটি জনপ্রিয় পুরোনো আইফোন মডেলে গুরুতর নিরাপত্তা...

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ মে ২০২৫

৫জি প্রযুক্তিতে বিশ্বজুড়ে চীনের অগ্রগতি, বাড়ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা

Techzoom.TV |
TechzoomTV