Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্থনৈতিক চ্যালেঞ্জে গ্রামীণফোনের রাজস্ব আয় কমেছে, তবে বেড়েছে মুনাফা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 18 July 2025
মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজে ১০ শতাংশ ছাড় দিলো গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রভাব পড়েছে শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের আয়ে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটি মোট ৪ হাজার ১০৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.৮ শতাংশ কম। তবে, ব্যয় সংকোচনের মাধ্যমে এই প্রান্তিকে মোট কর-পরবর্তী মুনাফায় ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রামীণফোনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আর্থিক ফলাফল জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রান্তিক শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখে, যার মধ্যে ৫ কোটি ৩ লাখ বা ৫৮.৩ শতাংশ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন।

চ্যালেঞ্জ সত্ত্বেও ইতিবাচক প্রবৃদ্ধি

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে আমরা অর্থনৈতিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করছি, যা টেলিকমসহ সকল ব্যবসায়িক ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের কৌশলগত বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, গত প্রান্তিকের তুলনায় রাজস্ব বৃদ্ধি এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার ফলে গত বছরের একই প্রান্তিকের তুলনায় মোট কর-পরবর্তী মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে ২০২৫ সালের প্রথমার্ধের জন্য শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ডিজিটাল ও এআই ভিত্তিক ভবিষ্যতের দিকে যাত্রা

ইয়াসির আজমান ডিজিটাল অগ্রগতির ওপর জোর দিয়ে বলেন, “আমাদের রূপান্তরের যাত্রায় অন্যতম একটি সূচক হচ্ছে ডিজিটাল প্রবৃদ্ধি। এদিক থেকে মাইজিপি অ্যাপ একটি মানদণ্ড তৈরি করেছে এবং এটি এখন বাংলাদেশের বৃহত্তম স্থানীয় সেলফ-সার্ভিস অ্যাপে পরিণত হয়েছে, যা প্রতি মাসে ২ কোটি ২৫ লাখ গ্রাহক ব্যবহার করেন।”

তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সবকিছু হবে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক। এটি অবধারিত। এই প্রেক্ষাপটে কোম্পানির সক্ষমতা বাড়াতে এবং গ্রাহকদের আরও মানসম্মত সেবা দিতে আমরা আমাদের কর্মীদের দক্ষ করে তুলছি এবং এআই-চালিত মডেল তৈরি করছি।”

অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা

গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) অটো মাগনে রিসব্যাক বলেন, “অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছে, মূল্যস্ফীতি কমছে এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হার স্থিতিশীল হচ্ছে। তবে, বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতা আমাদের জন্য বাড়তি অনিশ্চয়তা তৈরি করেছে।”

তিনি জানান, ব্যয় ব্যবস্থাপনার ওপর মনোযোগ দেওয়ার ফলে বিক্রিত পণ্য ও সেবার ব্যয় এবং পরিচালন ব্যয় উভয়ই কমেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সামগ্রিক ব্যয় ২ শতাংশ হ্রাস করেছে। ঈদ এবং ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির কারণে গত প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে রাজস্ব ৭ শতাংশ বেড়েছে।

রিসব্যাক আশাবাদ ব্যক্ত করে বলেন, “সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে আমরা আগের বছরের তুলনায় ভালো একটি প্রবৃদ্ধি দেখতে পাব বলে আমি আশাবাদী।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ গুণ দ্রুত কাজ করতে সক্ষম স্ন্যাপড্রাগনের নতুন চিপসেট
প্রযুক্তি সংবাদ

২৫ গুণ দ্রুত কাজ করতে সক্ষম স্ন্যাপড্রাগনের নতুন চিপসেট

করোনা ভাইরাস প্রতিরোধে চীনের ‘জীবাণু প্রতিরোধী’ গাড়ি
অটোমোবাইল

করোনা ভাইরাস প্রতিরোধে চীনের ‘জীবাণু প্রতিরোধী’ গাড়ি

ফোরজি সেবায় এগিয়ে রবি, ইন্টারনেটে যুক্ত ৭৪ শতাংশ গ্রাহক
টেলিকম

ফোরজি সেবায় এগিয়ে রবি, ইন্টারনেটে যুক্ত ৭৪ শতাংশ গ্রাহক

ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’র শাখা ব্যবস্থাপক গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’র শাখা ব্যবস্থাপক গ্রেফতার

অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআইয়ের ভূমিকা জোরদার
নির্বাচিত

অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআইয়ের ভূমিকা জোরদার

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল
প্রযুক্তি বাজার

হ্যাকারকে ৬৪ লাখ টাকা পুরস্কার দিল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 July 2025

অর্থনৈতিক চ্যালেঞ্জে গ্রামীণফোনের রাজস্ব আয় কমেছে, তবে বেড়েছে মুনাফা

Techzoom.TV |
TechzoomTV