Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

শিশুদের টাইফয়েড প্রতিরোধে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ সফল বাস্তবায়নে সিটি করপোরেশন পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জানানো হয়, টাইফয়েড প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ১২ অক্টোবর। ক্যাম্পেইনে ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করবে ঢাকা দক্ষিণ সিটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএসসিসি নগরভবন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা প্রদানের অংশ হিসেবে ডিএসসিসি এলাকায় ১২ অক্টোবর থেকে এই টিকা প্রদান শুরু হবে।

টাইফয়েড ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত একটি রোগ যেটি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। টাইফয়েড টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড জ্বর ও জ্বর জনিত জটিলতা প্রতিরোধ করা যায়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ এর আওতায় ডিএসসিসি এলাকায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। ২২৫২টি শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড কার্যালয়স্থ ৭৫টি স্থায়ী কেন্দ্র ও প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২টি পর্যায়ে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন হবে।

প্রথম পর্যায়ে, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত অস্থায়ী কেন্দ্রসমূহের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু এবং প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকাদান করা হবে।

এছাড়া ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিটি ওয়ার্ড কার্যালয়স্থ স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এই টিকা গ্রহন করা যাবে।

টিকা গ্রহণের জন্য শিশুর অনলাইনে বিদ্যমান ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে নেই বা পূর্বে জন্ম নিবন্ধন করা হয়নি তাদের নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করে অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরীক্ষিত। সকলের সহযোগিতায় আমরা শিশুদের টিকাদান কার্যক্রমকে একটি উৎসবে পরিণত করতে চাই।

তিনি বলেন, টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন বিধায় অগ্রাধিকার ভিত্তিতে জন্ম নিবন্ধন সেবা প্রদানের জন্য ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়সমূহে নির্দেশনা দেওয়া হয়েছে।

অ্যাডভোকেসি সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, থানা শিক্ষা অফিসার, রেড ক্রিসেন্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধি অংশ নেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টাইফয়েড টিকা

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদানি গ্রিনের সঙ্গে যৌথ উদ্যোগে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো টোটালএনার্জিস
বিবিধ

আদানি গ্রিনের সঙ্গে যৌথ উদ্যোগে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করলো টোটালএনার্জিস

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়
বিবিধ

চট্টগ্রাম জেলার অপরুপ সুন্দর কাশবন অনন্যা আবাসিক এলাকায়

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা
বিবিধ

বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

বিবিধ

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

বিবিধ

ফেসবুক থেকে সরছেন বিজ্ঞাপন দাতারা

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ প্রধানের বিদায়, নতুন দায়িত্বে ভারতের কুনাল শাহ

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী
অটোমোবাইল

কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতায় দৃক গ্যালারিতে পাঠাও-এর বিশেষ প্রদর্শনী

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস
প্রযুক্তি সংবাদ

চীন থেকে আসা যাত্রীর লাগেজ তল্লাশি: ১১৬টি আইফোন আটক করল কাস্টমস

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

স্মার্টফোনের দুনিয়ায় বড়সড় ধামাকা করতে চলেছে মার্কিন টেক...

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ আগস্ট ২০২৫

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix