Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়ার আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 21 April 2020
করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়ার আবেগঘন স্ট্যাটাস
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ চিকিৎসক ও ৩ ম্যাজিস্ট্রেট। মারা গেছেন জেলা প্রশাসনের এক কর্মকর্তা। তবুও জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে নিজ দায়িত্ব পালনে অনড় নারায়ণগঞ্জের সরকারি কর্মকর্তারা।

আক্রান্তদের একজন নারায়ণগঞ্জের ই-সেবা কেন্দ্রের সহকারী কমিশনার তানিয়া তাবাসসুম তমা। বর্তমানে তিনি, তার স্বামী, মা করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ছাড়াও আক্রান্ত হয়েছেন আরো দুইজন সহকারী কমিশনার। তবুও প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে তাদের নানা সময়। সেকল নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন তার ফেসবুক টাইমলাইনে।

তানিয়ার সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-
‘কো‌ভিড ১৯ যুদ্ধ ও জন‌সেবায় প্রশাসন
ক‌রোনার ভয়াল থাবা এসে পড়‌তে দেরী নেই, সবাই প্রস্তুত হও~ সরকা‌রের নি‌র্দেশ। সরকা‌রের কর্মচারী তাই পিছপা হবার সু‌যোগ নেই। ‌দেশের প্র‌তি অকৃ‌ত্রিম ভা‌লোবাসা আর দা‌য়িত্ব‌বোধই প্রশাসন‌ে চাকরির ধর্ম। অগত্যা ১ বছ‌রের তাইফ আর ৩ বছ‌রের না‌মিরা‌কে মায়ের কা‌ছে ঢাকায় রে‌খে নারায়নগ‌ন্জ্ঞে থাক‌তে শুরু করলাম। নিয়‌মিত অফিস, মোবাইল কোর্ট, গণস‌চেতনতা কার্যক্রম, জরুরী ত্রাণ কাজ, ক‌ন্ট্রোল রুম ডিউটি, প্র‌তি‌দি‌নের রি‌পোর্টসহ প্রেস ব্রি‌ফিং তৈরি, বেসরকারি ত্রাণ সংগ্রহ কার্যক্রম যখন যেটা সাম‌নে প‌ড়ে‌ছে ক‌রে‌ছি। ভাব‌ছেন এতো বল‌ছি কেন, এসব তো প্রশাস‌নের কাজই। হ্যা, সেজন্যই ফ‌টো‌সেশন, ফেসবুক পোস্ট বাহুল্য এড়ি‌য়ে চ‌লে‌ছি। আমি খুব নিভৃতচারী তাই কাজক‌ে প্রাধান্য দি‌য়ে‌ছি আগে।

ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের মাই‌ক্রোবা‌য়োল‌জি বিভা‌গের ছাত্রী ছিলাম ব‌লে জীবাণু নি‌য়ে কিছুটা অভিজ্ঞতা রাখ‌ি ব‌লে দাবি ক‌রি। জীবাণু ভী‌তিটাও তাই স‌রি‌য়ে রে‌খে কাজ কর‌তে পে‌রে‌ছি বোধ হয়। সারা‌দি‌নের চেষ্টা ক্লা‌ন্তি শে‌ষে যখন দেখতাম লোকজন কথা শুন‌ছে না, একই ব্য‌ক্তি নানা অজুহা‌তে ঘ‌রের বাই‌রে আস‌ছে, ভিন্ন ভিন্ন পরিচ‌য়ে ত্রাণ চাই‌ছে আর প্রশাস‌নের সকল কাজ নি‌য়েই, যত দোষ নন্দ‌ঘোষ অপপ্রচার তখন শুধু নতুন উদ্যম হাত‌রে খুঁ‌জে বেড়াতাম। কিন্তু খারাপ লাগা ঘি‌রে ধরত যখন ভি‌ডিও ক‌লে সন্তা‌নের মুখ আর প্রিয় স্বরগু‌লো শুন‌তে পেতাম। নি‌জের চে‌য়ে বেশি ভাবতাম প‌রিবার‌কে নি‌য়ে। জানেন ক‌তো রা‌তে ঘুমা‌তে পা‌রি‌নি। শারী‌রিক মান‌সিকভা‌বে কিছুটা দুর্বলও হ‌য়ে প‌ড়ে‌ছিলাম। তার ম‌ধ্যে সারা দে‌শে রি রি কর‌ে উঠ‌লো প্রশাসন বি‌শেষ ক‌রে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন না‌কি পিপিই চোর। অথচ ডি‌সি স্যার নিজ উদ্যো‌গে আমা‌দের সেটা যোগাড় ক‌রে দি‌য়ে‌ছি‌লেন। প‌র‌ে যতো বেসরকার‌ি পিপিই পাওয়া গি‌য়ে‌ছি‌লো চি‌কিৎসকসহ অন্য সবাইক‌ে দেওয়া হ‌য়ে‌ছি‌লো জনস্বা‌র্থে। যাইহোক নূন্যতম নিরাপত্তাটুকু নি‌য়েই কাজ চা‌লি‌য়ে গি‌য়ে‌ছি, সকল প্রশাসন যোদ্ধারাও সারা‌দে‌শে তাই কর‌ছে।

মুসলমান হি‌সে‌বে মৃত্যু ভয় ম‌নে রা‌খি‌নি, প্রিয় নারায়ণগঞ্জবাসীর প্রাণ বাঁচা‌তেই দৌঁ‌ড়ে বে‌ড়িয়ে‌ছি। নিজ জেলা চাঁদপুর, কিন্তু কর্মস্থল দে‌শের সমৃদ্ধ একটি জেলা নারায়ণগঞ্জ‌কে আজ‌কে যখন লোক‌ে বাংলা‌দে‌শের উহান বল‌ছে তখন বুকটা মুচরে উঠে। আপনা‌দের সেবা কর‌তে গি‌য়ে আজ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচার‌ি আক্রান্ত, ত্রাণ কা‌জের একজন পরিশ্রমী কর্মচার‌ী মৃত্যুবরণ ক‌রে‌ছেন‌ । এখনও ম‌নে পড়‌ছে শেষ যে‌দিন সন্ধ্যায় কা‌শিপুর, গোগনগর এলাকায় মোবাইল কোর্ট কর‌ছিলাম মাইক‌ে চিৎকার ক‌রে বল‌ছিলাম প্রিয় নারায়ণগঞ্জবাসী, এ জেলার অবস্থা আর ক‌তো খারাপ হ‌লে আপনারা স‌চেতন হ‌বেন!

আজ আমি, আমার প‌রিবার (স্বামী ও মা) প্রশাসন প‌রিবার কো‌ভিড ১৯ আক্রান্ত। আমাদের ক‌রোনা রি‌পোর্ট প‌জি‌টিভ পাওয়ার পর আত্মীয়, বন্ধু বি‌শেষ ক‌রে বাংলা‌দেশ এড‌মি‌নি‌স্ট্রে‌টিভ সা‌র্ভিস এসো‌সি‌য়েশন আমা‌কে যেভা‌বে সাহস যু‌গি‌য়ে য‌া‌চ্ছেন ম‌নে হ‌চ্ছে এ যাত্রায় বে‌ঁচে গে‌লে আল্লাহ যেন দ্রুত আবার সুস্থ করে দেন, দে‌শের সেবা করার তৌ‌ফিক দেন। তা‌দের সক‌লের নাম বল‌তে গে‌লে তা‌লিকা‌টি দীর্ঘ হ‌য়ে পোস্ট‌টি আরো বড় হ‌য়ে যা‌বে। অসংখ্য ধন্যবাদ সকল‌কে।

ভা‌লো থাকুক নারায়ণগঞ্জ, ভা‌লো থাকুক প্রিয় দেশ।

সবাই আমার ও আমার প‌রিবারের জন্য দোয়া করবেন। সাধারন এ জীব‌নে বহু ঘাত প্র‌তিঘাত পার ক‌রে‌ছি। সন্তান দু‌টো জন্ম দি‌তে গি‌য়ে দু দুবার মৃত্যুর মুখ থে‌কে আল্লাহ ফি‌রি‌য়ে দিয়ে‌ছেন ওদের ভা‌গ্যে। আবার যেন আমরা প্রিয় মুখগু‌লোর কা‌ছে ফি‌রে যে‌তে পা‌রি, আল্লাহ যেন সবাই‌কে তার রহম‌তের ছায়ায় রা‌খেন। আমিন।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

এবার আমেরিকাতেও নিষিদ্ধ হচ্ছে টিকটক
লিড স্টোরি

এবার আমেরিকাতেও নিষিদ্ধ হচ্ছে টিকটক

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
প্রযুক্তি সংবাদ

অনিশ্চয়তার মধ্যেও ভাইবারের নজরকাড়া প্রবৃদ্ধি

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
প্রযুক্তি সংবাদ

ভিডিও দেখার চাকরি দিচ্ছে ইউবিকিউটস, বেতন লক্ষাধিক টাকা

সাকিবকে সমর্থন করে পোস্ট করার পরে হঠাৎ উধাও মিরাজের অফিশিয়াল ফেসবুক পেজ
সোশ্যাল মিডিয়া

সাকিবকে সমর্থন করে পোস্ট করার পরে হঠাৎ উধাও মিরাজের অফিশিয়াল ফেসবুক পেজ

এই দেশ হয়ে গেছে দুর্নীতিবাজদের: মাহবুব কবীর মিলন
সোশ্যাল মিডিয়া

এই দেশ হয়ে গেছে দুর্নীতিবাজদের: মাহবুব কবীর মিলন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট
প্রযুক্তি সংবাদ

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2020

করোনা আক্রান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়ার আবেগঘন স্ট্যাটাস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix