Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লেগো আনছে ১২ স্মার্ট পোকেমন সেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ জুন ২০২৬
লেগো আনছে ১২ স্মার্ট পোকেমন সেট
Share on FacebookShare on Twitter

আগামী ১ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে লেগোর নতুন ১২টি পোকেমন সেট। প্রযুক্তি ও খেলনার দারুণ এ মেলবন্ধন মূলত ছোট ছোট পোকেমন ভক্তদের আনন্দ দেয়ার জন্য তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম বড় খেলনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। লেগোর সফল ‘মারিও’ সিরিজের মতোই নতুন স্মার্ট প্লে সিরিজটি বিশ্বজুড়ে সাড়া ফেলবে বলে আশা করছেন কোম্পানি-সংশ্লিষ্টরা।

লেগো জানায়, নতুন সংগ্রহে মোট ১২টি আলাদা সেট থাকবে। এগুলোর প্রতিটি কোনো না কোনোভাবে লেগোর বিশেষ ‘স্মার্ট প্লে’ প্রযুক্তিতে চলবে। এর আগে লেগোর পোকেমন সেটগুলো মূলত প্রাপ্তবয়স্ক ভক্তদের জন্য তৈরি করা হতো। কিন্তু এবার ছোটদের জন্য তৈরি বিশেষ সেটে থাকছে ‘স্মার্ট ব্রিক’। এসব স্মার্ট ব্রিক দিয়ে খেলনা পোকেমনগুলোর আসল আওয়াজ ও বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে।

সেটগুলোর দাম শুরু হচ্ছে ১৫ ডলার থেকে। বড় সেটগুলোর সঙ্গে স্মার্ট ব্রিক, চার্জার ও স্মার্ট ট্যাগ বিনামূল্যে দেয়া থাকবে। স্মার্ট ট্যাগগুলো মূলত খেলনার আচরণ নিয়ন্ত্রণ করে।

সবচেয়ে দামি সেটটির নাম ‘চারিজার্ড বনাম জোল্টিয়ন আলটিমেট ব্যাটল’। ১২০ ডলার মূল্যের সেটে ১৮ সেন্টিমিটারের একটি চারিজার্ড ও ১২ সেন্টিমিটারের একটি জোল্টিয়ন পোকেমন পাওয়া যাবে। বক্সের ভেতর থাকবে দুটি স্মার্ট ব্রিক, চারটি ট্যাগ ও একটি চার্জার। খেলনাগুলোর ভেতরে স্মার্ট ব্রিক প্রবেশ করালেই পোকেমনগুলো নিজেদের মতো করে আওয়াজ করবে। এমনকি লড়াইয়ের সময় শক্তির জন্য এতে থাকছে একটি বিশেষ হিলিং স্প্রে। অন্য বড় সেটটি হলো ৭০ ডলার মূল্যের ‘ট্রেনিং হাউজ উইথ পিকাচু’। এতে একটি স্মার্ট ব্রিক ও চারটি ট্যাগ থাকবে। এ সেটে পিকাচুর সঙ্গে একটি সুন্দর গাছের বাড়ি, ট্রেইনিং টার্গেট, পোকে বল ও একটি ছোট স্যান্ডউইচ থাকবে। বাকি ১০টি সেট আকারে কিছুটা ছোট ও এগুলো মূলত প্রথম প্রজন্মের পোকেমনদের নিয়ে তৈরি। স্মার্ট ব্রিকগুলো সাইজের লেগো ব্লকের মতোই, কিন্তু এর ভেতরে রয়েছে বিল্ট-ইন সেন্সর, এলইডি আলো, শব্দ সংশ্লেষক ও অ্যাক্সিলারোমিটার। কোনো অ্যাপ বা স্ক্রিন ছাড়াই এটি নড়াচড়া, রঙ ও অন্যান্য স্মার্ট উপাদানে সাড়া দিয়ে থাকে।

উল্লেখ্য, লেগো কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট ব্রিক আলাদাভাবে কেনা যাবে না। তাই এটি পেতে হলে বড় একটি সেট কিনতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র
নির্বাচিত

এআই চিপে চীনের ‘গোপন প্রবেশপথ’ বন্ধ করল যুক্তরাষ্ট্র

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক
নির্বাচিত

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

করোনা মোকাবিলায় ১৩১ দেশের ডেটা প্রকাশ করল গুগল
প্রযুক্তি সংবাদ

করোনা মোকাবিলায় ১৩১ দেশের ডেটা প্রকাশ করল গুগল

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

এবার ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ

বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে বেচা-কেনাও করা যাবে

‘মাইটেল’ এর পরিবেশক হল স্টার টেক
নির্বাচিত

‘মাইটেল’ এর পরিবেশক হল স্টার টেক

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা
ই-কমার্স

আলিএক্সপ্রেসকে ৬২ কোটি ৯০০ লাখ ডলার রেকর্ড জরিমানা

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুন ২০২৬

লেগো আনছে ১২ স্মার্ট পোকেমন সেট

Techzoom.TV |
TechzoomTV