Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 September 2026
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
Share on FacebookShare on Twitter

ফেসবুক পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার পুরোনো সুবিধাটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর ফেসবুক অ্যাডস ম্যানেজারে ‘পেজ লাইকস’ (Page Likes) পারফরম্যান্স গোল দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না। এর পরিবর্তে এখন ‘ম্যাক্সিমাইজ নাম্বার অব ফেসবুক পেজ ভিজিটস’ (Maximize number of Facebook Page visits) নামের নতুন পারফরম্যান্স গোল দেখানো হচ্ছে।

তবে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে এই সুবিধা বন্ধ করার বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, নাকি ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে কিংবা কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটি হচ্ছে—তা এখনো স্পষ্ট নয়। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীরা আলোচনা শুরু করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিপণনকর্মী জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘পেজ লাইকস’ অপশনটি আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারী জানিয়েছেন, তাদের ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনও সচল রয়েছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

ফেসবুক অ্যাডস ম্যানেজারে নতুন বিজ্ঞাপন তৈরির সময় আগে পেজের লাইক বাড়ানোর জন্য যে পারফরম্যান্স গোল নির্বাচন করা যেত, তার পরিবর্তে এখন অনেক অ্যাকাউন্টে পেজ ভিজিট বাড়ানোর অপশনটি দেখানো হচ্ছে। অর্থাৎ, বিজ্ঞাপনটি সরাসরি লাইক নেওয়ার বদলে ব্যবহারকারীকে ফেসবুক পেজে ভিজিট করাতে কাজ করবে। এরপর পেজের কনটেন্ট পছন্দ হলে ব্যবহারকারীরা নিজেরাই পেজটি অনুসরণ বা লাইক করতে পারবেন। একইভাবে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রোফাইল ভিজিট বাড়ানোর গোল ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে।

মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও ডিজিটাল বিপণনকর্মীদের জন্য এই পরিবর্তন কৌশলগত প্রভাব ফেলতে পারে। তাই পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর পুরোনো কৌশলে পরিবর্তন এনে মানসম্মত কনটেন্ট তৈরি, পোস্টে এনগেজমেন্ট বাড়ানো এবং সম্ভাব্য গ্রাহকদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। এছাড়া পেজের পোস্টে ভালো প্রতিক্রিয়া পাওয়া গেলে ব্যবহারকারীদের পেজটি অনুসরণ করার জন্য আমন্ত্রণ পাঠানো এবং ব্যবসার উদ্দেশ্য অনুযায়ী লিড সংগ্রহ বা ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর লক্ষ্যমাত্রা ব্যবহার করা যেতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক থেকে মাসে ৩ লাখ টাকার বেশি ইনকাম করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক রিলস আসক্তি কমাবেন যেভাবে

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার
প্রযুক্তি বাজার

প্রতি বছর ২১% সম্প্রসারিত হবে স্মার্ট স্পিকারের বাজার

গুগল ম্যাপে ত্রুটি, ভুল পথে গেলেন অসংখ্য মানুষ
অটোমোবাইল

কোন রাস্তায় কত খরচ জানা যাবে গুগল ম্যাপে

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭
নির্বাচিত

অপো স্মার্টফোনে এলো কালারওএস ৭

ওয়ালটন এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা
ছাড় ও অফার

ওয়ালটন এসিতে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধা

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের
নির্বাচিত

হুয়াওয়ে ঠেকাতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি ট্রাম্পের

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

Techzoom.TV |
TechzoomTV